জুড়ীতে সংবাদ সম্মেলনে আরমানের খুনিদের ফাঁসির দাবি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মাদক কারবারিসহ গ্রেফতার ৮ ছাত‌কে কৈতক ২০ শয্যা হাসপাতালের ভূমি দখলচেষ্টার অভিযোগে উত্তেজনা তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল শোক সংবাদ ॥ সুনীল কান্তি দেবনাথ ॥ ছাতকে ভারতীয় বিড়ি উদ্ধার পলাতক ২ জনের বিরুদ্ধে মামলা বড়লেখার ডিমাই সীমান্ত- বিজিবির গুলিবর্ষণে ভারতীয় চোরাকারবারি আহত জাকির হোসেন উজ্জ্বল কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত হওয়ায় বড়লেখায় আনন্দ মিছিল শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে মাঠ পরিদর্শনে এমপি মুজিব কুলাউড়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস : কৃষকদের সম্মান করলে দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে-এমপি শওকতুল ইসলাম বড়লেখায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

জুড়ীতে সংবাদ সম্মেলনে আরমানের খুনিদের ফাঁসির দাবি

  • রবিবার, ৩০ জুন, ২০২৪

Manual4 Ad Code

এইবেলা, রিপোর্ট :

Manual2 Ad Code

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় আরমান (২২)’কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং খুনিদের ফাঁসির দাবিতে পরিবারের পক্ষ থেকে রোববার (৩০ জুন) সংবাদ সম্মেলন করা হয়েছে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত আরমানের মা রহিমা আক্তার। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত শনিবার (২২ জুন) গভীর রাতে উপজেলার গরেরগাঁও গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে ইয়াজ মিয়া ও তার ছেলে তানভীর এবং তুহিন, মৃত চেরাগ মিয়ার ছেলে তাজ মিয়াসহ একদল সন্ত্রাসিচক্র আমার ছেলে আরমানকে রাতের আধারে ঘর থেকে ডেকে নিয়ে নির্মম ভাবে হত্যা করেছে। এসময় আমার ভগ্নিপতি রফিক মিয়াকে শরীরের বিভিন্ন স্থানে ছুরি মেরে গুরুতর আহত করে। বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হত্যাকান্ডের পর থেকে কতিপয় সাংবাদিক খুনিদের কাছ থেকে মোটা অংকের টাকা খেয়ে তাদের বাঁচাতে হত্যার ঘটনাটি ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছে। সাংবাদিক নামদারি এক ব্যক্তি তার নাম পরিচয় না দিয়ে মুঠোফোন ০১৭১৫৬৬৫৩৭৬ থেকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে যাচ্ছে। এমনকি ওই নাম্বার থেকে প্রবাসে অবস্থানরত আমার স্বামীকেও হুমকি দিচ্ছে। খুনিদের আত্মীয় স্বজনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। বিষয়টি আমরা জুড়ী থানাকে অবহিত করেছি। দ্রুত সময়ের মধ্যে চার আসামিকে গ্রেফতার করায় জুড়ী থানার ওসি সাহেব’কে ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক ভাইয়েরা আপনারা সত্য ঘটনা পত্রিকায় তুলে ধরায় আপনাদের প্রতি আমি ও আমার পরিবার কৃতজ্ঞ। আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করনে আইনশৃঙ্খলা বাহিনী ও আপনার সহযোগিতা কামনা করছি।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!