বিএনপি জামায়াত সার না দিয়ে কৃষকদের গুলি করে হত্যা করে : প্রতিমন্ত্রী শফিক চৌধুরী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস : কৃষকদের সম্মান করলে দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে-এমপি শওকতুল ইসলাম বড়লেখায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন ১৫ বছরে ধ্বংস করে দেওয়া শিক্ষা ব্যবস্থার প্রকৃত উন্নয়নে সরকার উদ্যোগ নিয়েছে —এমপি নাসির উদ্দিন আহমেদ কুলাউড়ার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে যুবক গুলিবিদ্ধ কমলগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কমলগঞ্জে স্কুলছাত্রী মীমের মৃত্যুর ঘটনায় প্রধান আসামীকে গ্রেপ্তার না করার প্রতিবাদে মানববন্ধন  প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে কমলগঞ্জে বেলা’র ক্যাম্পেইন ছাতকে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কমলগঞ্জে চা শ্রমিকদের কৃষিপণ্য লুট ও পান গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন বিভাগ সেরা পারফরমেন্স : বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান পুরস্কৃত

বিএনপি জামায়াত সার না দিয়ে কৃষকদের গুলি করে হত্যা করে : প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

  • শনিবার, ৬ জুলাই, ২০২৪

Manual5 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী সিলেট-২ আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, সার চাওয়ার কারণে বিএনপি জামায়াত সরকার কৃষকদেরকে গুলি করে হত্যা করেছিল আর আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার কৃষকদের বিনামূল্যে সার বীজ সহ কৃষি উপকরণ ভূরতুকির মাধ্যেমে প্রদান করে যাচ্ছেন। বিএনপি জামায়াত ক্ষমতায় থাকতে দেশের মানিষকে কপি আলু খেতে বলে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশকে খাদ্যে স্বয়ংসম্পুন্ন হয়েছে। তারা এটা সহ্য করতে পারে না সব সময় মিথ্যা অপবাদ করে বেড়ায়।

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষকদেরকে সম্মান করতেন। কৃষকরা আমাদের জন্য পেটের ভাত সংগ্রহ করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পুন্ন করেছেন।

Manual4 Ad Code

 শুক্রবার বিকেলে সিলেটের ওসমানীনগর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার বীজ ও নারকেল গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি এসব কথা বলেন।

Manual7 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাসের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা হৃদয় চন্দ্র ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ওসি রাশেদুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, যুক্তরাজ্য আওয়ামী লীগের জনসংযোগ সম্পাদক রবিন পাল, কৃষি কর্মকর্তা সায়মা নাজনীন, সাদিপুর ইউপি চেয়ারম্যান ভিপি সাহেদ আহমদ মুছা, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক লিলিউর রহমান পংকি।

Manual7 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউর রহমান আলা, কোষাধ্যক্ষ শাহ নূরুর রহমান শানুর, তাজপুর ইউপি চেয়ারমায়ন অরুনোদয় পাল ঝলক, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল, যুবলীগ নেতা দিলদার আলী, আব্দুল মন্নান, বেলাল আহমদ, ছাত্রলীগ নেতা সুজন মাহমুদ ও জাবেদ আহমদ আবীর।

Manual6 Ad Code

সরকারের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচীর আওতায় উপজেলার ১ হাজার ২০ জন কৃষকের মধ্যে ৫ কেজি হারে আমন ধানের বীজ ও ২০ কেজি হারে রাসায়নি সার এবং ১৬০ জন কৃষকের মধ্যে নারিকেল গাছের চারা বিতরণ করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!