কুলাউড়ায় ব্রীজের নিচ থেকে বাতেনের লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কুলাউড়ায় ব্রীজের নিচ থেকে বাতেনের লাশ উদ্ধার

  • সোমবার, ১৫ জুলাই, ২০২৪

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রঙ্গিচরা চা-বাগানে ব্রিজের নিচ থেকে আব্দুল বাতেন নামক যুবকের লাশ উদ্ধার করেছে কুলাউড়া থানা পুলিশ। সোমবার ১৫ জুলাই এ লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দক্ষিণ গিয়াসনগর এলাকার বাসিন্দা হোসেন আহমদের ছেলে গত ১০ জুলাই বিকালে খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজা-খুঁজি করেও তার সন্ধান পাওয়া যায় নি। এ ঘটনায় আব্দুল বাতেনের পিতা হুসেন আহমদ ১১জুলাই কুলাউড়া থানায় একটি জিডি দায়ের করেন। প্রায় ৫ দিন পর ১৫ জুলাই রঙ্গিচরা চা-বাগানে ব্রিজের নিচে তার লাশ দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Manual2 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলী মাহমুদ জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে আব্দুল বাতেনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের পর বলা যাবে। ঘটনার সাথে জড়িতদের বের করতে পুলিশি তদন্ত অব্যাহত আছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!