খালেদা জিয়ার মুক্তি উপলক্ষে কমলগঞ্জে বিএনপির আনন্দ মিছিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

খালেদা জিয়ার মুক্তি উপলক্ষে কমলগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

  • বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: দীর্ঘদিন কারাভোগের পর বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও শেখ হাসিনার পদত্যাগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ আগস্ট) বিকাল ৫টায় উপজেলার ভানুগাছ বাজার চৌমুহনী থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে ভানুগাছ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী চত্বরে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

কমলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলম পারভেজ চৌধুরী সোহেল এর সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি আনোয়ার হোসেন বাু, যুগ্ম-সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু, মুজিবুর রহমান চৌধুরী মুকুল, সাংগঠনিক সম্পাদক এড. আব্দুল আহাদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী সিরাজী শহীদ ও মৌলভীবাজার জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক সাজ্জাদ পারভেজ চৌধুরী মনি প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!