শ্রীমঙ্গল পৌর মেয়রকে গ্রেফতারের দাবীতে কমলগঞ্জে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার জয়চন্ডীতে মাদকের বিরুদ্ধে একাট্টা এলাকাবাসী কমলগঞ্জে পূবালী ব্যাংকের ‘সেলফ কর্ণার সার্ভিস’ উদ্বোধন  পরিবেশ সুরক্ষায় আত্রাইয়ের বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত ছাতকে আসামি গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান ওসমানীনগরে ফুটপাত দখলমুক্ত অভিযানে সাংবাদিকদের ওপর হামলা মামলা দায়ের কুলাউড়ায় মোটরসাইকেল মেইকার সজলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ! ছাতকে সাবেক ইউপি সদস্য আব্দুন নুরের ওপর হামলার প্রতিবাদে দুই ইউনিয়নবাসীর মানববন্ধন ছাতকে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের পরিদর্শন কক্ষ উদ্বোধন কমলগঞ্জে সড়ক সংস্কার: মাস না যেতেই উঠে গেছে সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

শ্রীমঙ্গল পৌর মেয়রকে গ্রেফতারের দাবীতে কমলগঞ্জে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

  • বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের হত্যাকারীদের আশ্রয়দাতা মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার মেয়র বিএনপি নেতা মহসিন মিয়া মধুকে অবিলম্বে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে কমলগঞ্জ উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় কমলগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Manual8 Ad Code

সেসময় শিক্ষার্থীরা, “জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, দালালরা হুশিয়ার সাবধান, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না” ইত্যাদি স্লোগানসহ পৌরসভার মেয়রের গ্রেফতারের দাবীতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমলগঞ্জ উপজেলার সমন্বয়ক মোহাম্মদ মিলাদ আহমেদ ও তোহেল আহমদ। এসময় বৈষম্য বিরোধী ছাত্র সমাজের সমন্বয়ক মোহাম্মদ মিলাদ আহমেদ বলেন, বিজয় শুধু ছাত্রদের একার নয়। এ বিজয় আপমর ছাত্র জনতার। এখনো পরাজিত শক্তিরা নতুন স্বাধীনতাকে ধূলিসাৎ করার পায়তারা করছে। আমাদের লড়াই সংগ্রাম এখনও থেমে যায়নি। এ লড়াই চলবে। এসময় তিনি শ্রীমঙ্গল পৌরসভার মেয়র বিএনপি নেতা মহসিন মিয়া মধুকে অবিলম্বে গ্রেফতারের দাবী জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!