কমলগঞ্জে বিএনপি’র দুই গ্রুপের পৃথক অবস্থান কমসুচি পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে বিএনপি’র দুই গ্রুপের পৃথক অবস্থান কমসুচি পালিত

  • শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা বিএনপির দুই গ্রুপের পৃথক আয়োজনে জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী, খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে পথসভা ও অবস্থান কর্মসুচি পালিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় ভানুগাছ রেলওয়ে স্টেশনের সম্মুখে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এর নেতৃত্বে অবস্থান কর্মসুচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি (হাজী মুজিব অনুসারী) দুরুদ আহমদ, সাধারণ সম্পাদক মো: আবুল হোসেন, পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর সৈয়দ জামাল হোসেনসহ আরো অনেকে। অনুষ্ঠানে উপজেলার ৯টি ইউনিয়নের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

অপরদিকে ভানুগাছ চৌমুহনী চত্বরে উপজেলা বিএনপি (নাসের রহমান অনুসারী) ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পথসভা ও অবস্থান কর্মসুচি পালিত হয়েছে। এ সময় উপজেলা বিএনপি সভাপতি গোলাম কিবরিয়া শফি, সাধারণ সম্পাদক আলম পারভেজ সোহেল, মাধবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পুষ্প কুমার কানুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

এদিকে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে কমলগঞ্জে মাঠে দেখা যায়নি আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। কোন কর্মসুচি পালনেরও খবর পাওয়া যায়নি। তবে বিএনপির দুই গ্রুপই সারাদিন মাঠে সক্রিয় ছিল।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!