কমলগঞ্জে শেষ হলো ৫দিনব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা সমাপ্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা কুড়িগ্রামে মন্দিরে চুরি রাধাকৃষ্ণের মূর্তিসহ পূজার সামগ্রী লুট: আটক ৪ কুড়িগ্রামে চিকিৎসকের বিরুদ্ধে ভুয়া ডিগ্রি ব্যবহারের অভিযোগ প্রতারিত হচ্ছেন রোগীরা আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান  ওসমানীনগরে দু’গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ৪ পুলিশ সুনামগ‌ঞ্জের বালু পাথর লুটে বিপন্ন যাদুকাট মরাচেলা ও ধোপাজান নদী বড়লেখায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু বড়লেখায় জাতীয় কন্যাশিশু দিবসে চিত্রাঙ্কন প্রতিযাগিতা ও আলোচনা সভা

কমলগঞ্জে শেষ হলো ৫দিনব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা সমাপ্ত

  • সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগান সার্বজনীন শিব মন্দিরে কঠোর পুলিশী নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হয়েছে ৫দিনব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের ৭৩ তম ঝুলনযাত্রা। তবে দেশের চলমান পরিস্থিতির কারণে এ বছর মেলা বসেনি। গত ১৫ আগষ্ট আনুষ্ঠানিকভাবে এ উৎসব শুরু হলে সোমবার (১৯ আগষ্ট) আনুষ্ঠানিকভাবে এ উৎসবের সমাপ্তি ঘটে। দীর্ঘ ৭৩ বছর ধরে আলীনগর চা বাগান পঞ্চায়েত ও শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা কমিটির আয়োজেন সার্বজনীন শিব মন্দির প্রাঙ্গনে শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসব পালন করা হচ্ছে। সিলেট বিভাগের সবচেয়ে বড় ঝুলনযাত্রা হিসেবে পরিচিত আলীনগর চা বাগানের ঝুলনযাত্রায় প্রতিবছর দুর দুরান্ত থেকে শিশু, কিশোর, নারী পুরুষ সনাতনী ভুক্তবৃন্দ ছাড়াও বিভিন্ন ধর্মাবলম্বী মানুষজন এ উৎসবে আসেন। তবে এ বছর উপস্থিতি কম ছিল।

Manual6 Ad Code

গত রোববার রাতে আলীনগর চা বাগানে ঝুলনযাত্রা উৎসব পরিদর্শন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন, উপজেলা ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ রাজনৈতিক নেতবৃন্দ।

Manual3 Ad Code

আলীনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল কৈরী জানান. আলীনগর চা বাগানে শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রায় রাধাকৃষ্ণের জন্ম থেকে সারা জীবনের কর্মকান্ডকে খন্ড খন্ড করে মূর্তি স্থাপন করে উপস্থাপন করা হয়েছে। উৎসবটি মূলত সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের হলেও সকল ধর্মের উৎসুক মানুষের উপস্থিতিতে এটি একটি বাৎসরিক মিলন মেলায় পরিনত হয়েছে। ঝুলনযাত্রা উপলক্ষে কঠোর পুলিশি নিরাপত্তা ছিল।

Manual4 Ad Code

এদিকে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর কালিবাড়ি, পাত্রখোলা চা বাগান মন্ডপসহ বিভিন্ন স্থানে শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা অনুষ্ঠান ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে উৎযাপিত হয়েছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!