কমলগঞ্জে ডা: শফিকুর রহমান- জনগণ কোন জালিম সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে ডা: শফিকুর রহমান- জনগণ কোন জালিম সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না

  • শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের জনগণ কোন জালিম সরকারকে আর ক্ষমতায় দেখতে চায়না, কোন জালিম সরকার যেন আর ফিরে না আসে। অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে আমাদের প্রিয় মাতৃভূমিতে একটা পরিবর্তন হয়েছে, যারা শাহাদাত বরণ করেছেন আল্লাহ তাদেরকে কবুল করুন। বিগত স্বৈরাচার সরকারের আমলে প্রধান টার্গেট ছিলো জামায়াতে ইসলামী। জামায়াতের অনেক নেতাকর্মী গুম খুনের স্বীকার হন। প্রত্যেক বছর নদী শাসনের জন্য বাজেট বরাদ্দ হয়। কিন্তু এটাকে সুষ্ঠুভাবে কাজ না লাগিয়ে লুটপাট করা হয়। লুটপাটের কুফল যন্ত্রণা জনগণকে ভোগ করতে হচ্ছে। এখন তারা পালাতে গিয়ে বস্তা নিয়ে পালায়।

Manual3 Ad Code

শনিবার (২৪ আগস্ট) বিকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসে ভানুগাছ বাজারে উপজেলা জামায়াত আয়োজিত এক বিরাট পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পথসভায় তিনি আরও বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে এদেশ জালিম মুক্ত হয়েছে। সেনাবাহিনীর কমর ভেঙ্গে দিতে বিডিআর বিদ্রোহের ষড়যন্ত্র করে দেশ প্রেমিক ৫৭ জন সেনা অফিসারকে হত্যা করে শেখ হাসিনা। বিডিআর এর নাম, লগো পরিবর্তন করে সীমান্তের চৌকিদার বাহিনীতে পরিণত করা হয়। তিনি ছাত্র-জনতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, সবাইকে সজাগ থাকতে হবে, কারো পাঁতা ফাঁদে পা দেওয়া যাবে না। এ দেশে সংখ্যালঘু, সংখ্যাগুরু বলতে কিছুই নেই, বাংলাদেশ সবার।

কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাসুক মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ কামরুল ইসলামের সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট ফখরুল ইসলাম, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোঃ শাহজাহান আলী, মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী, জেলা নায়েবে আমির আব্দুর রহমান, ঢাকা পল্টন থানা জামায়াতের আমির শাহীন আহমেদ খাঁন, মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলী প্রমুখ।

Manual5 Ad Code

পথসভা শেষে কমলগঞ্জ উপজেলা জামায়াতের আয়োজনে বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ডা: শফিকুর রহমান।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!