রাজনগরে ১৩ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ৫০ শয্যা হাসপাতালে উন্নিতকরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

রাজনগরে ১৩ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ৫০ শয্যা হাসপাতালে উন্নিতকরণ

  • সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual5 Ad Code

মৌলভীবাজারের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নিতকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর সোমবার স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ ভিত্তি ফলক উন্মোচনের মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন। এতে সরকারের ব্যয় হবে ১৩ কোটি ৪০ লক্ষ ৫৯ হাজার টাকা এবং প্রকল্পটি বাস্তবায়ন করবে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ইউএইচডি)।

Manual4 Ad Code

রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাযায়, ১৯৮৬ সালে তৎকালীন সরকার রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা করেন এবং ওই সময় ৩১ শয্যা বিশিষ্ট অন্তঃবিভাগ ও বহিঃবিভাগ ভবন, মেডিক্যাল অফিসার ডরমিটরি, নার্স ডরমিটরি সহ বিভিন্ন ভবন নির্মাণ করা হয়। এর পর দীর্ঘ ৩৪ বছর পেরিয়ে গেলেও রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোন উন্নয়ন সাধিত হয়নি। রাজনগরের জনসংখ্যা বৃদ্ধি ও চিকিৎসা সেবার চাহিদা বৃদ্ধির কারণে দীর্ঘদিন ধরে রাজনগর স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নিত করণের জন্য এ এলাকার সর্বস্তরের মানুষ সরকারের নিকট জোর দাবি জানিয়ে আসছিলেন।
এরই ধারাবাহিকতায় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নিত করণের আদেশ দেন এবং গত ১৬ এপ্রিল এ সংক্রান্ত কার্যাদেশসহ আগামী ১৮ মাসের মধ্যে কাজ সম্পন্ন করার আদেশ জারি করেন।

Manual1 Ad Code

২৮ সেপ্টেম্বর সোমবার স্থানীয় সংসদ সদস্য ও ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নেছার আহমদ রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নিত করণ কাজের উদ্বোধন করেন।

Manual1 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তৌহিদ আহমদ, মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডা. পার্থ সারথী দত্ত কানুঙ্গ, উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. বর্ণালী দাশ, রাজনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাসিম, এইচইডি’র সহকারী প্রকৌশলী মনিরুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মিছবাহুদ্দোজা ভেলাই, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত, রাজনগর সদর ইউপি চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ ছালেক, মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান ছালেক আহমদ, পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সামছুন নূর আজাদ, কামারচাক ইউপি চেয়ারম্যান নজমুল হক সেলিম, আওয়ামী লীগ নেতা ফয়সল আহমদ, রাজনগর প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ প্রমুখ।

উল্লেখ্য যে, ৫০ শয্যায় উন্নিত করণ কাজের মধ্যে ৩ তলা বিশিষ্ট ওপিডি ভবন, ২ তলা বিশিষ্ট ডক্টর্স কোয়াটার, ৫ তলা বিশিষ্ট কনসালট্যান্ট এবং মেডিক্যাল অফিসার ডরমিটরি, ৩ তলা বিশিষ্ট নার্স ডরমিটরি, ২ তলা বিশিষ্ট ষ্টাফ ডরমিটরি, গ্যারেজ কাম ড্রাইভার কোয়াটার, ১তলা বিশিষ্ট সাব ষ্টেশন, বর্হি বৈদ্যুতিক কাজ, সারফেস ড্রেইন, আভ্যন্তরীণ রাস্তা নির্মাণ ও বিদ্যমান স্থাপনা সমূহ মেরামত ও সংস্কার কাজ ইত্যাদি রয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews