কুলাউড়ায় ছাত্রশিবিরের কর্মী সমাবেশ অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রেসক্লাব কুলাউড়া’র ৩০ বছর পূর্তি উদযাপন বড়লেখায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ জাতীয় স্বার্থ ও গবেষণাভিত্তিক কূটনীতিই পররাষ্ট্রনীতির মুল ভিত্তি হতে হবে -জহরত এমপি ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন

কুলাউড়ায় ছাত্রশিবিরের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  • শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

Manual6 Ad Code

এইবেলা,  কুলাউড়া ::

Manual7 Ad Code

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুলাউড়া উপজেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) পৌর শহরের পালকি কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই সমাবেশকে ঘিরে বেশ উজ্জীবিত হয়ে উঠেছেন শিবির নেতাকর্মীরা।

ছাত্রশিবির কুলাউড়া উপজেলা সভাপতি ফয়ছল আহমদের সভাপতিত্বে এবং কুলাউড়া পশ্চিমের সভাপতি তারেক আহমদের পরিচালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক তৈহিদুল হক মিছবাহ।

Manual7 Ad Code

Manual6 Ad Code

এতে বিশেষ অতিথি ছিলেন, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক, পল্টন থানা জামায়াতের আমির শাহীন আহমদ খান, গাজীপুর মহানগর শিবিরের সাবেক সভাপতি জহির উদ্দিন. মৌলভীবাজার জেলা সভাপতি হাফিজ আলম হোসাইন, সাবেক জেলা সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার পৌরসভার আমির হাফেজ তাজুল ইসলাম।

এছাড়াও বক্তব্য দেন, কুলাউড়া উপজেলা জামায়াতের আমীর আব্দুল হামিদ খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার জেলা সাধারন সম্পাদক আব্দুল মোমিত, জামায়াতের কুলাউড়া উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল মুন্তাজিম, সাবেক জেলা  সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, জেলা শিবির সেক্রেটারি নিজাম উদ্দিন, সাবেক জেলা অফিস সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম খান,  কুলাউড়া দক্ষিণ শাখার সভাপতি তিহান তালুকদার প্রমূখ।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews