আত্রাইয়ে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

আত্রাইয়ে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

  • সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

Manual2 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::: নতুন বাংলাদেশ বিনির্মাণের নতুন প্রত্যয় বুকে ধারণ করে নওগাঁর আত্রাই থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

Manual7 Ad Code

সোমবার সকালে ওসির কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সকল প্রকারের হয়রানী ছাড়াই সম্পন্ন নতুন ভাবে পুলিশি সেবা উপজেলার প্রতিটি ঘরে ঘরে পৌছে দেওয়ার লক্ষ্যে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন নবাগত ওসি মো. সাহাবুদ্দীন।

তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে উপজেলার প্রতিটি মানুষের মাঝ থেকে পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণাকে দূর করে থানাকে প্রতিটি মানুষের জন্য একটি নির্ভরযোগ্য সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান।

Manual8 Ad Code

তিনি কথায় নয় সেবাদানের মাধ্যমে উপজেলায় নতুন ইতিহাসের সূচনা করতে চান। বিশেষ করে মাদকের নীল ছোবল থেকে সকলমানুষকে রক্ষা করতে তিনি সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। থানাকে দালাল মুক্ত করে প্রতিটি সেবা গ্রহিতাদের জন্য একটি বিশ্বস্তা পরিণত করতে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সার্বিক সহযোগিতা করার কোন বিকল্প নেই বলে তিনি মনে করেন।

এসময় পুরো দেশের সঙ্গে আত্রাইয়েরও পজেটিভ পুলিশি সেবা দানের কার্যক্রমের মাধ্যমে নতুন অধ্যায় রচনা করতে পুলিশের সঙ্গেসাংবাদিকরাও সারথী হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। #

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!