বড়লেখায় জেলা বিএনপির উপদেষ্ঠা শরীফুল হক সাজুর আগমণে র‌্যালি ও গণসমাবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

বড়লেখায় জেলা বিএনপির উপদেষ্ঠা শরীফুল হক সাজুর আগমণে র‌্যালি ও গণসমাবেশ

  • বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual7 Ad Code

রাজনৈতিক প্রতিহিংসা মামলায় মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্টা শরীফুল হক সাজু প্রায় এক যুগ দেশের বাহিরে থেকে বড়লেখায় আগমণ করায় বড়লেখা উপজেলা ও পৌর বিএনপি বুধবার বিকেলে পৌরশহরে র‌্যালি ও গণসমাবেশ করেছে।

Manual5 Ad Code

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরুর সঞ্চালনায় অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির উপদেষ্ঠা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু বলেন, ‘আমি দেশ নায়েক তারেক রহমানের ম্যাসেজ দিতে আপনাদের কাছে ছুটে এসেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্য একটি বিষয় তোলে ধরায় আমার বিরুদ্ধে ফ্যাসিষ্ট শেখ হাসিনার এক দোসর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে প্রায় এক যুগ আমাকে আপনাদের থেকে দূরে সরিয়ে রাখে। আজ সে কোথায়? দীর্ঘ আন্দোলনের ফসল স্বরূপ আমি আপনাদের মাঝে ফিরে এসেছি। এখনো আমাদের আন্দোলন শেষ হয়নি। ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনে প্রথম ধাপে বিজয় হয়েছে ঠিকই। কিন্তু পূর্ণাঙ্গ বিজয় পেতে দেশ নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তাই আমাদের অনেক দূর অগ্রসর হতে হবে। আন্দোলন করতে হবে। তারেক রহমান যেদিন আন্দোলনের ডাক দিবেন আমরা আন্দোলনে ঝাপিয়ে পড়ব।’

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান নছিব আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, জেলা বিএনপির সদস্য ও প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক মুহাচ্ছিনুর রহমান বাদল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর মখলিছুর রহমান, সদস্য সচিব আব্দুল মালিক, উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক আমিনা বেগম ডলি, উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদির পলাশ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মো. মুজিব, সদস্য সচিব আব্দুল মালিক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুর রহমান, কলেজ ছাত্রদলের আহ্বায়ক জাফর আহমদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিম প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!