কুলাউড়ায় ২ বিদ্যুৎকর্মীর ওপর হামলার অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি

কুলাউড়ায় ২ বিদ্যুৎকর্মীর ওপর হামলার অভিযোগ

  • বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি ::

কুলাউড়া বিদ্যুৎ উপকেন্দ্র অফিসের (পিডিবি) অভিযোগ কেন্দ্রের সম্মুখে বুধবার ৩০ সেপ্টেম্বর রাতে দু’জন বিদ্যুৎকর্মী সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এব্যাপারে আহত বাবর হোসেন ২ জনের বিরুদ্ধে কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Manual6 Ad Code

অভিযোগ সুত্রে জানা গেছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জুড়ী সাব-ইউনিট অফিসের মিটার রিডার বাবর হোসেন ও একই অফিসের গাড়ী চালক মোহন চৌহান অফিসিয়াল কাজে কুলাউড়া বিদ্যুৎ অফিসে যান। অভিযোগ কেন্দ্রের সামনে পৌছামাত্র পূর্ব থেকে ওৎ পেতে থাকা কুলাউড়া পৌরসভাধীন চাতলগাঁওয়ের  সুমন আহমদ ও পায়েল আহমদ তাদের ওপর হামলায় চালায়। এতে বাবর হোসেন ও মোহন চৌহান আহত হন। প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন।

আহত বাবর হোসেন বড়লেখা পৌরসভার হাটবন্দের মৃত তফাজ্জল হোসেনের ছেলে এবং মোহন চৌহান জুড়ী উপজেলার ভবানীগঞ্জ বাজারের বিষ্ণু চৌহানের ছেলে।

Manual3 Ad Code

কুলাউড়া থানার ওসি মো. ইয়ারদৌস হাসান জানান, বাবর হোসেন নামে একজন বিদ্যুৎকর্মী থানায় সাদারণ ডায়েরি করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!