সেনাবাহিনীর হস্তক্ষেপে ৪ উপজেলায় সচল হলো পল্লীবিদ্যুৎ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

সেনাবাহিনীর হস্তক্ষেপে ৪ উপজেলায় সচল হলো পল্লীবিদ্যুৎ

  • বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া :: : সেনাবাহিনীর হস্তক্ষেপে কুলাউড়াসহ ৪ উপজেলার পল্লীবিদ্যুত ব্যবস্থা অবশেষে সচল হলো ।  বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে ৪ ঘন্টা অন্ধকারে থাকার পর পল্লী বিদ্যুত কর্তৃপক্ষ বিদ্যুত ব্যবস্থা স্বাভাবিক করতে বাধ্য হয়। এর আগে কেন্দ্রীয় সমস্যার অজুহাত দেখিয়ে বিদ্যুত ব্যবস্থা বন্ধ করে বিদ্যুতের কনেট্রালরুমে বন্ধ রেখে পালিয়ে যায় কর্তৃপক্ষ। বিকেল ৩টা থেকে ৪ ঘন্টা বন্ধ ছিল বিদ্যুত ব্যবস্থা। ফলে কুলাউড়া, জুড়ী, বড়লেখা ও কমলগঞ্জ উপজেলার পল্লী বিদ্যুৎ গ্রাহকরা বিদ্যুতবিহীন হয়ে পড়েন। ৪ উপজেলার হাজার হাজার গ্রাহকরা বিদ্যুত বিহীন হয়ে পড়লে সেনাবাহিনী বিদ্যুত সচলে উদ্যোগ নেয়।

Manual7 Ad Code

এমতাবস্থায় কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহি উদ্দিন, কুলাউড়া জুড়ী ও বড়লেখার সেনাক্যাম্পের দায়িত্বে নিয়োজিত ক্যাপ্টেন আদনান. ক্যাপ্টেন রিফাত এবং সেনাক্যাম্পের অন্যান্য সদস্যদের সহযোগীতায় পল্লী বিদ্যুত নিয়ে সৃষ্ট ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে ৪ উপজেলার কয়েক লক্ষ মানুষকে বিদ্যুতের আওতায় আনতে সক্ষম হয় সেনাবাহিনী।

জানা যায়, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন ও কুলাউড়া সেনা ক্যাম্পের ক্যাপ্টেন আদনান ও ক্যাপ্টেন রিফাত কুলাউড়া পল্লী বিদ্যুতের কন্ট্রোলরুমে গিয়ে পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের দফায় দফায় বৈঠক করে বিদ্যুত নিয়ে সৃষ্ট ষড়যন্ত্রের অবসান ঘটাতে সক্ষম হন।

Manual1 Ad Code

এব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহি উদ্দিন জানান, বিকেল ৩টা থেকে কুলাউড়াসহ ৪ উপজেলার পল্লী বিদ্যুত কম্পিলটি শাট ডাউনে ছিল। ৪ উপজেলার এ সমস্যা নিরুপনের জন্য উপজেলা প্রশাসন.বাংলাদেশ সেনাবাহিনী উদ্যোগী হয়ে পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের বৈঠক শেষে সন্ধা ৭ টার দিকে পল্লী বিদ্যুৎ সচল হওয়ার মাধ্যমে ৪ টি উপজেলার হাজার হাজার গ্রাহকের দূর্ভোগ লাঘব হয়।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!