কুলাউড়ার আলীনগর সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে ভারতীয় ২ নাগরিক আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কুলাউড়ার আলীনগর সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে ভারতীয় ২ নাগরিক আটক

  • শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্ত দিয়ে ভারত থেকে শুক্রবার (১৮ অক্টোবর) রাতে অবৈধ অনুপ্রবেশকালে ২ ভারতীয় নাগরিককে আটক বিজিবি। আটক দু’জন ভারতের উনুকোটি জেলার ইরানি থানার বাসিন্দা।

Manual2 Ad Code

বিজিবি জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আলীনগর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন আব্দুল জলিল (৪৫) ও আব্দুল আহাদ (৩৯) নামের ২ ব্যক্তি। এ সময় তাদের কাছে আলীনগর বিজিবির সদস্যরা কাগজপত্র দেখতে চাইলে তারা বাংলাদেশে প্রবেশের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। শনিবার সকালে তাদের দু’জনকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।

Manual8 Ad Code

৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এবিএম শাহরিয়ার সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার জানান, ভারতীয় ওই দুই নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিজিবি। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!