কুলাউড়ায় প্রশাসনের হস্তক্ষেপে জমি ফিরে পাওয়ার পরও অপপ্রচার : প্রতিবাদ জানালেন জমির মালিক সিরাজ মিয়া – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ কুলাউড়া পৌরসভায় আইইউজিআইপি প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতি জনদূর্ভোগ চরমে বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ভাঙচুর ছাতকে পার্কিং করা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২ রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ  বড়লেখায় ইউপি সদস্য সোনামের শপথ গ্রহণে নেই কোনো আইনি বাধা- আইনি লড়াইয়েই মেয়াদ পার! কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ

কুলাউড়ায় প্রশাসনের হস্তক্ষেপে জমি ফিরে পাওয়ার পরও অপপ্রচার : প্রতিবাদ জানালেন জমির মালিক সিরাজ মিয়া

  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

Manual6 Ad Code

এইবেলা, বিজ্ঞাপন :: কুলাউড়ায় দীর্ঘ ৫০ বছর পর রেজান মিয়ানামের এক প্রভাবশালী ব্যক্তির দখলে থাকা ৪৮ শতক কৃষি জমি প্রশাসনের হস্তক্ষেপে ফিরে পেলেন সিরাজ মিয়া নামের এক ব্যক্তি। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর হস্তক্ষেপে রেকর্ডীয় জমি ফিরে পেয়েসেখানে একটি সাইনবোর্ড টাঙ্গিয়ে রাখেন সিরাজ মিয়া। জমি ফিরে পাওয়া নিয়ে বিভিন্ন জাতীয়, স্থানীয় পত্রিকা ও অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়। এরআগে গত ৩০ আগস্ট জমি উদ্ধারের জন্য কুলাউড়ায় সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ২ সেপ্টেম্বর সহকারী কমিশনার (ভূমি) বরাবরে লিখিত অভিযোগ করেন সিরাজ মিয়ার ছেলে মুহিবুর রহমান।

প্রশাসনের হস্তক্ষেপে জমি ফিরে পাওয়ার পরও ওই জমির মালিক সিরাজ মিয়া নন এমন মনগড়া তথ্য দিয়ে প্রতিপক্ষ রেজান মিয়ার স্ত্রী ছইফা বেগম গত ২২ অক্টোবর কুলাউড়ার সাপ্তাহিক মানবঠিকানা পত্রিকার ফেসবুক পেইজ ও অনলাইন পোর্টাল এইবেলায় একটি প্রতিবাদ ছাপিয়েছেন। প্রতিপক্ষ রেজান মিয়ার স্ত্রী ছইফা বেগম তার প্রতিবাদে উল্লেখ করেন, কুলাউড়া সদর ইউনিয়নের অহিয়াশংকর মৌজায় বর্তমানে নাজিরের চক গ্রামের বাসিন্দা মৃত আলাউদ্দিনের পুত্র সিরাজ মিয়া যেসব দাগে ৪৮ শতক কৃষি জমির দাবি করেন প্রকৃতপক্ষে তিনি কোন দাগেই জমির মালিক নন। সিরাজ মিয়ার দাদা ছমির মোহাম্মদ এই জায়গা ১৯২৯ ইংরেজিতে শাহবাজ খা’র কাছে বিক্রি করেন। শাহবাজ খা’র উত্তরাধিকারী নওয়াজ উল্লাহ ও ফয়েজ উল্লাহ’র কাছ থেকে তার দাদা শ্বশুর খরিদা সূত্রে জমির মালিক হন এবং পরবর্তীতে ছইফা বেগমের কাবিনে উক্ত জায়গাটি দান করেন। এমনকি আরো উল্লেখ করা হয়, প্রশাসনের হস্তক্ষেপ ছাড়াই নাকি সিরাজ মিয়া রাতের আধারে সাইনবোর্ড টাঙ্গিয়ে নিজেকে জমির মালিক দাবি করেন। সর্বশেষ ওই জায়গায় আদালতের নাকি স্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে।

Manual7 Ad Code

ওই প্রতিবাদটি দৃষ্টিগোচর হয়েছে জমির মালিক সিরাজ মিয়ার। জমির মালিক সিরাজ মিয়া তার প্রতিবাদলিপিতে বলেন, কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা মৃত আলা উদ্দিনের ছেলে সিরাজ মিয়া জানান, উপজেলার অহিয়াশংকর মৌজার জে. এল. নং ৫৯ আওতাধীন এস.এ খতিয়ান ১৪৭১, এস.এ দাগ ৫৭৮৬, আর.এস খতিয়ান ১৯৯৪, আর.এস ৫৯৭৭ দাগের ২৭ শতাংশ ও এস.এ খতিয়ান ১৪৭১, এস.এ দাগ ৫৭৭১, ৫৭৮২ আর.এস খতিয়ান ৫৪৮, আর.এস ৫৯৫৯,৫৯৭৩ দাগে ২১ শতকসহ মোট ৪৮ শতক কৃষি জমির প্রকৃত রেকর্ডীয় মালিক আমি।

সেনাবাহিনী ও সহকারী কমিশনার (ভূমি) বরাবরে জমি উদ্ধারের জন্য আবেদন করলে প্রশাসনের হস্তক্ষেপে আমার মৌরসী জমিটি ফিরে পাই।

Manual8 Ad Code

তিনি আরো বলেন, উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর হস্তক্ষেপে দীর্ঘ ৫০ বছর পর আমার রেকর্ডীয় জমি ফিরে পাই। এরপর ওইজমিতে সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন স্যারের নির্দেশে গত ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টায় একটি সাইনবোর্ড লাগাই। পরে সেখানে কলা বাগান করি। ওই জায়গায় বর্তমানে আদালতের কোন নিষেধাজ্ঞা নেই। আদালত থেকে শুধু সমন জারি করে বলা হয়েছে আগামী ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি জমির সমস্ত কাগজাদি নিয়ে হাজির হওয়ার জন্য। এখন প্রতিপক্ষ রেজান মিয়ার স্ত্রী ছইফা বেগম বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা, কাল্পনিক, মনগড়া তথ্য উপস্থাপন করে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন। আমি ওই প্রতিবাদের সাথে ভিন্নমত পোষণ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!