ফ্যাসিবাদের দোসররা এখনও প্রশাসনে বহাল : মাওলানা সেলিম উদ্দিন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

ফ্যাসিবাদের দোসররা এখনও প্রশাসনে বহাল : মাওলানা সেলিম উদ্দিন

  • সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual5 Ad Code

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর আমীর মো. সেলিম উদ্দিন বলেছেন, ‘ফ্যাসিস্টদের প্রেতাত্মা, ফ্যাসিবাদের এক্সটেনশন, ফ্যাসিবাদের দোসররা এখনও সমাজের রন্ধ্রে রন্ধ্রে বহাল তবিয়তে আছে। তারা এখনও সচিবালয়ে আছে, জনপ্রশাসনে আছে, পুলিশের মধ্যে আছে এবং জনগণের মধ্যে ঘাপটি মেরে বসে আছে। এই ফ্যাসিবাদের রাজনৈতিকভাবে জানাজা ইতিমধ্যে হয়ে গেছে। কিন্তু তাদের রাজনৈতিকভাবে কবর যদি আমরা দিতে না পারি; তাহলে এরা আবারও ফিরে আসার দুঃসাহস দেখাবে। সেই জন্য আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি, আপনারা (জনগণ) যেন বাংলাদেশের অতীতকে ভালোভাবে মূল্যায়ন করেন।’

তিনি রোববার রাতে বড়লেখায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলামের সমর্থনে আয়োজিত মতবিনিময় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তর শাহবাজপুর ইউনিয়ন শাখা এ মতবিনিময় সমাবেশের আয়োজন করে।

সেলিম উদ্দিন মতবিনিময় সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা এতো অপরাধ করেছে, তার অপরাধের সীমা নেই। কিন্তু দুঃখ লাগে এদেশের কিছু বিবেকহীন মানুষ, উন্মাদ ফেসবুকে আওয়ামী লীগের নাম, শেখ হাসিনার নাম নেয়। কোনো বিবেক সম্পন্ন, সুস্থ মানসিকতাসম্পন্ন মানুষ এতো বড় গণহত্যার পর, দুর্নীতির পর এ ব্যক্তির ও দলের নাম মুখে নিবে; এটা বাংলাদেশের জনপদে আখাঙ্খিত ছিল না। এটা অনাকাঙ্খিত ঘটনা।’

Manual3 Ad Code

মতবিনিময় সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তর শাহবাজপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা বদরুল ইসলাম।

আহমদ হোসাইন মোল্লা, ছায়দুল মাহবুব ও রাসেল মাহমুদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।

Manual7 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, বড়লেখা উপজেলা জামায়াতের আমীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকবর আলী, উলামা মাশায়েখ পরিষদ বড়লেখা উপজেলা সভাপতি মুজাহিদুল ইসলাম, বড়লেখা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল মুহাইমিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরীর সভাপতি শরীফ মাহমুদ, ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলা সভাপতি হাফিজ আলম হোসাইন, উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কাওছার হামিদ সুন্নাহ প্রমুখ।

এসময় জামায়াত নেতা আব্দুল মালিক, আনোয়ার হোসাইন, মাওলানা ইমদাদুর রহমান, আহমদ শরীফ জাহাঙ্গীর, মামুন আহমদ, হাফিজ মিজান আহমদসহ জামায়াত ও শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!