কুলাউড়ার কর্মধা ইউপি চেয়ারম্যান আজাদ ও হাজীপুরের গুলজার মেম্বার আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

কুলাউড়ার কর্মধা ইউপি চেয়ারম্যান আজাদ ও হাজীপুরের গুলজার মেম্বার আটক

  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার মামলায় উপজেলার কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মুহিবুল ইসলাম আজাদকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টায় কর্মধা ইউনিয়ন পরিষদের সামনে থেকে কুলাউড়া থানার এসআই আব্দুল আলিমের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

Manual6 Ad Code

এদিকে রাজনৈতিক মামলায় মঙ্গলবার রাতে হাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গুলজার আহমদকে হাজীপুর বাজার চৌমুহনী এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, গত ৪ আগষ্ট কুলাউড়া শহরে দা লাঠিসোটা দিয়ে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উপর হামলা চালায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের হামলায় অনেক শিক্ষাথী গুরুতর আহত হন। ওই ঘটনায় থানায় দুটি মামলা হয়। তন্মধ্যে ২৪ আগস্ট পারভেজ আহমদ নামের এক ব্যক্তির দায়ের করা বিস্ফোরক মামলার অন্যতম এজাহার নামীয় আসামী ছিলেন কর্মধা ইউপি চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ। মামলা হওয়ার পর থেকে পলাতক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর কুলাউড়ায় বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। একটি মামলার আসামী ছিলেন কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ। মামলার আসামী থাকার পরও চেয়ারম্যান আজাদ এলাকায় দিব্যি ঘুরিয়ে বেড়াচ্ছিলেন। প্রতিদিন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরব থেকে বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট করতেন।

Manual3 Ad Code

কিন্তু পুলিশের দাবি, কর্মধা এলাকায় একাধিকবার অভিযান চালিয়ে তাকে পাওয়া যায়নি। চেয়ারম্যান আজাদ খুবই চতুর লোক। তাকে ধরতে তাদের অভিযান অব্যাহত ছিল। অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে।

Manual8 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার মামলায় এজাহার নামীয় আসামী কর্মধা ইউপি চেয়ারম্যান আজাদকে গ্রেফতার করা হয়েছে। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে। অন্যদিকে রাজনৈতিক মামলায় হাজীপুরের ইউপি সদস্য গুলজারকে করা হয়েছে। #

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!