স্বৈরাচার হাসিনার প্রত্যাবর্তন দিবাস্বপ্ন- ডাঃ এ জেড এম জাহিদ হোসেন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী

স্বৈরাচার হাসিনার প্রত্যাবর্তন দিবাস্বপ্ন- ডাঃ এ জেড এম জাহিদ হোসেন

  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

Manual6 Ad Code
 
 
 
এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপির বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা কথা বলবে, বাংলাদেশের  সাবভৌমত্তের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে রুখে দিতে বাংলাদেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতই যথেষ্ট। কোন কিছুর ষড়যন্ত্র বাংলাদেশের পতাকা ছিনিয়ে নিতে পারবে না।
তিনি বলেন, মানুষের আস্তা ফিরিয়ে আনতে হবে। বিএনপি মানুষের ভালবাসার দল। তারেক রহমান যে ৩১ দফাকে দিয়েছেন সেটা নিয়ে জনগণের কাছে যেতে হবে। ৩১ দফা বাস্তবে  রুপান্তিত করতে পারলে বিএনপি ক্ষমতায় আসবে।  আর বিএনপি ক্ষমতায় আসলে খুন গুমের বিচার করবে, দেশের লুন্ঠিত অথ ফেরত আনবে এবং জুলাই  আগষ্টের খুনিদের বিচার করবে।
তিনি বলেন, ইতিহাস বলে পতিত স্বৈরাচার কখনো ফিরে আসেনি। তাই বাংলাদেশে  স্বৈরাচার হাসিনার প্রত্যাবর্তন দিবাস্বপ্ন। দেশনেত্রী বেগম খালেদাকে জেলে রেখেছিলেন আজ তিনি মুক্ত আর আপনি পালিয়ে জীবন বাছিয়েছেন। এটাই নিয়তির খেলা। আমাদের নেতার ঘোষণা বিএনপি মানুষের ভালোবাসা অর্জনে লক্ষ্য নিয়ে হাটেঘাটে মাঠে কাজ করতে হবে।  সুখে দুঃখে মানুষের পাশে থাকব। নেতৃত্ব তারাই দিবে যারা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হবে। ঘর থেকে এনে নেতা বানানো চলবে না। তিনি কুলাউড়া বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
 
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৫ টায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুন কবীর ময়ুন।জেলা আহবায়ক কমিটির সদস্য আনিসুজ্জামান বায়েছের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্যে দেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক  সম্পাদক জিকে গউছ। এছাড়াও বক্তব্য দেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, জেলা বিএনপি সাবেক সভাপতি এম নাসের রহমান, আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপির সমন্বয়ক মোশাররফ হোসেন বাদশা, অ্যাডভোকেট আবেদ রাজা ও  শওকতুল ইসলাম শকু প্রমুখ।
অনুষ্টানে বিএনপি ও তার অঙ্গসংগঠনের জেলা উপজেলার বিভিন্ন স্থরের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
 বিশেষ অতিথির বক্তব্যে সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক  সম্পাদক জিকে গউছ বলেন, দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করেছে। বিএনপি এবং দুর্নীতি, বিএনপি এবং অন্যায় একসাথে চলবে না। ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। ৩১ দফার ভিত্তিতে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করব।#
 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews