কমলগঞ্জে ইয়াবা ব্যবসায়ী আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইলেক্ট্রিসিয়ানের আ*ত্ম*হত্যা : পলি ক্লিনিকের স্টাফ নার্স কারাগারে বড়লেখায় ১৬ ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ : ৪০ কৃষক পেলেন ৭৫ লাখ টাকার চেক শিক্ষার্থীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখালেন এমপি মাহফুজা সিদ্দিকা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার : এমপি লুনা ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন বড়লেখায় জাতীয় মৎস্য পক্ষে র‌্যালি আলোচনা সভা ও সম্মাননা প্রদান কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২

কমলগঞ্জে ইয়াবা ব্যবসায়ী আটক

  • সোমবার, ৫ অক্টোবর, ২০২০
কমলগঞ্জে :: ইয়াবা ব্যবসায়ী আটক মুহিবুর রহমান মুহিব। ছবি :: প্রতিনিধি

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: ‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ এ শ্লোগান বাস্তবায়নে পুলিশ সুপারের নিদের্শে কমলগঞ্জ থানা পুলিশ মাদক নির্মুলে মাঠে নেমেছে। সোমবার কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রামের মুহিবুর রহমান মুহিব (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০০ পিচ ইয়াবাসহ আটক করেছে পুলিশ। সে এলাকায় একজন চিহ্নিত মাদক কারবারী। পুলিশ এর আগে ইয়াবরা, গাঁজাসহ একাধিকবার তাকে আটক করেছিল।

Manual4 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১১টায় কমলগঞ্জ থানা ওসির নির্দেশে এএসআই আয়াস মিয়া, এএস আই হামিদুর রহমানের নেতৃত্বে উপজেলার পতনউষার ইউনিয়নের রেললাইন সংলগ্ন উষা দেবী ব্রীজের উপর থেকে শ্রীসূর্য্য গ্রামের মুসা মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মুহিবুর রহমান মুহিব (৩০)কে আটক করে। এসময় তার কাছ থেকে ১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। মাদক আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, আটক মুহিবুর রহমানে বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। সে র্দীঘদিন ধরে এ ব্যবসায় জড়িত।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!