কুলাউড়ায় বাগানমালীর দখলে থাকা কোয়ার্টার উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ

কুলাউড়ায় বাগানমালীর দখলে থাকা কোয়ার্টার উদ্ধার

  • মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

Manual2 Ad Code
 
এইবেলা, কুলাউড়া  :: কুলাউড়ায় বনমন্ত্রীর আত্বীয় পরিচয়ে বাগানমালীর  ২৫ বছর থেকে জবরদখল করে রাখা একটি ফরেষ্ট কোয়ার্টার  জবরদখলমুক্ত করেছে বন বিভাগ। ২১ জারুয়ারি মঙ্গলবার দুপুরে বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালিয়ে জবরদখলকারীকে উচ্ছেদ করে সরকারী কোয়ার্টার বন বিভাগের নিয়ন্ত্রনে আনা হয় বলে বন বিভাগ জানায়।
জানা যায়, গত ২৫ বছর থেকে বনবিভাগের কুলাউড়া রেঞ্জ কার্যালয়ের পশ্চিম পাশ্বের একটি টিনশেডের কোয়ার্টার ছিল। কোর্য়াটারে পূর্বে বনবিভাগের স্টাফরা বসবাস করলেও বিগত ২৫ বছর থেকে রেঞ্জ অফিসের বাগান মালি আকবর আলী উক্ত কোয়ার্টারে বসবাস করে আসছিলেন। কিন্তু  বিগত ৩ বছর আগে তিনি অবসরে গেলেও তৎকালীন বনমন্ত্রীর আত্বীয় পরিচয় দিয়ে তিনি কোয়ার্টারটি তিনি তার নিয়ন্ত্রনে রেখে গরু ও মোরগের খামার করে  দখলে রেখেছিলেন জোরপূর্বক । বনবিভাগের লোকজন তাকে কোয়ার্টারটি ছেড়ে দেওয়ার জন্য বারবার বললেও তিনি আওয়ামীলীগের প্রভাব দেখিয়ে কোয়ার্টারের নিয়ন্ত্রন ছাড়তে রাজি হননি। ফলে সম্প্রতি কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা মো:আব্দুল আহাদ সিলেটে বিভাগীয় বন কর্মকর্তা বরাবরে লিখিত আবেদন করে প্রতিকার প্রার্থনা করেন। অবশেষে ডিএফও’র নির্দেশে মঙ্গলবার বনবিভাগের কোয়ার্টারটি আকবর আলীর নিয়ন্ত্রণ থেকে উদ্ধার করা হয়।
উদ্ধারকালে কুলাউড়া রেঞ্জের স্টাফ আমিনুল ইসলাম, বরমচাল বিট কর্মকর্তা আব্দুল ওয়াদুদু,নলডরী বিট কর্মকতা অর্জুন কান্তি দস্তগীর,গাজিপুর বিট কর্মকর্তা আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এব্যাপারে সাবেক বাগান মালি আকবর আলী জানান,পরিত্যক্ত এই কোয়ার্টারটি আগের রেঞ্জার আমাকে ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। আমি মোরগ আর গরু রেখেছিলাম। বর্তমানে কর্তৃপক্ষ আপত্তি করায় খালি করে দিয়েছি।
এব্যাপারে কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল আহাদ জানান,আমার স্টাফরা কোর্য়াটারের অভাবে অন্যত্র ভাড়া বাসায় বসবাস করছেন। উক্ত কোয়ার্টার জবরদখলমুক্ত করায় এটি মেরামত করে বসবাসের উপযোগী করা  হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!