আত্রাইয়ে হাতুড়ি পিটুনিতে আহত কৃষি শ্রমিকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মেয়র প্রার্থীতায় আনোয়ারুল ইসলামকে সমর্থন- বড়লেখায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভা বড়লেখায় অতিরিক্ত দামে তেল বিক্রি, জরিমানা ছাতক-সিলেট বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্পে লুটপাট : দুদকের তদন্ত শুরু কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক : ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ কুলাউড়ায় পরকিয়ার জেরে  মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক কমলগঞ্জে ইসলামিক মিশনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের দেয়া আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই : ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  বড়লেখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি আলোচনা সভা ও মহড়া পেট্রোল লিটারে কম : কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা

আত্রাইয়ে হাতুড়ি পিটুনিতে আহত কৃষি শ্রমিকের মৃত্যু

  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

Manual4 Ad Code

 আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ধান রোপনকে কেন্দ্র করে মারপিটে আহত কৃষি শ্রমিক আবু বক্কর সিদ্দিক (৩৮) মারা গেছেন। মঙ্গলবার সন্ধায় চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এর আগে গত সোমবার সন্ধায় সিদ্দিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়।

Manual1 Ad Code

এঘটনায় মঙ্গলবার রাতেই তিনজনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আবু বক্কর সিদ্দিক উপজেলার পাঁচুপুর ইউনিয়নের মালিপুকুর গ্রামের মোবারক আলীর ছেলে।

Manual3 Ad Code

আবু বক্কর সিদ্দিকের স্ত্রী বিউটি বিবি বলেন,তার স্বামী কৃষি শ্রমিক হিসেবে মাঠে ধান রোপনের কাজ করতেন। একই গ্রামের সিরাজুল ইসলাম নামে এক কৃষি শ্রমীক আরেক দলে কাজ করতেন। মাঠে ধান রোপনের কাজ করার সময় স্বামী আবু বক্কর সিদ্দিক ভাল করে ধান রোপন করছেন না এমনটি নিয়ে সিরাজুল ইসলাম-আবু বক্কর সিদ্দিকের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পরে। সোমবার সন্ধায় আবু বক্কর সিদ্দিক গ্রামের চা-স্টলে চা পান করার সময় সিরাজুল এবং তার শ্যালক ফরিদ উদ্দীন এঘটনার জ্বের ধরে সিদ্দিকের সাথে আবারো কথা কাটা-কাটির এক পর্যায়ে আবু বক্কর সিদ্দিককে মারপিট ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে। স্থানীয় লোকজন সিদ্দিককে উদ্ধার করে আত্রাই হাসপাতালে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধায় মারা যান সিদ্দিক। এঘটনার সুষ্ঠু তদন্তসহ সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন স্ত্রী বিউটি বিবি।

Manual8 Ad Code

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন বলেন,আবু বক্কর সিদ্দিককে হাতুরি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে তিনজনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। আবু বক্কর সিদ্দিকের মা জমিলা বিবি বাদী হয়ে মঙ্গলবার রাতেই এই মামলা দায়ের করেছেন। আসামীরা পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!