কুলাউড়ায় সম্বন্ধীকে হত্যা করে ভারতে পালিয়ে গেলেন ভগিনীপতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

কুলাউড়ায় সম্বন্ধীকে হত্যা করে ভারতে পালিয়ে গেলেন ভগিনীপতি

  • সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্ত এলাকায় ২৬ জানুয়ারি রোববার ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে সমন্ধি আহাদ আলী (৪৫) এর উপর হামলা চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত আহাদ আলী চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সিলেট ওসমানী হাসপাতালে মারা যান।

Manual8 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার ও বিজিবি আলী নগর ক্যাম্প কামান্ডার ও কর্মধা ইউনিয়নের মেম্বার সিলভেস্টার পাঠাং। নিহত আহাদ আলী কর্মধা ইউনিয়নের এওলাছড়ার ইউছুফ আলীর পুত্র।

Manual7 Ad Code

জানা যায়, জমিজমা নিয়ে আহাদ আলীর সাথে তার ভারতের ত্রিপুরা জেলার হীরাছড়া এলাকার বাসিন্দা বোন জামাই হায়দর আলী (৫৫) বিরোধ চলছিলো। সীমান্ত এলাকার ভারতীয় কাটাতারের বাইরে জিরো লাইন এলাকায় হায়দার আলীর জমিও রয়েছে। সেই সুবাদে রোববার সকালে সেই বোন জামাই হায়দর আলী ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে এবং আহাদ আলীর উপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরিবারের লোকজন প্রথমে তাকে কুলাউড়া হাসপাতালে এবং অবস্থার অবনতি ঘটায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান আহাদ আলী। এদিকে হামলাকারী হায়দর আলী ঘটনার পরপর কাটাতারের বেড়া অতিক্রম করে ভারতে পালিয়ে যায় বলে জানা গেছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার জানান, চিকিৎসাধীন অবস্থায় আহাদ মৃত্যুর খবর জেনেছেন। ওসমানী হাসপাতালে তার ময়নাতদন্ত হবে। নিহতের পরিবারের লোকজন অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।##

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!