কুলাউড়ায় হাকালুকি যুব সাহিত্য পরিষদের ক্যারিয়ার গাইডলাইন ও মেধাবৃত্তি প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
প্রেসক্লাব কুলাউড়া’র ৩০ বছর পূর্তি উদযাপন বড়লেখায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ জাতীয় স্বার্থ ও গবেষণাভিত্তিক কূটনীতিই পররাষ্ট্রনীতির মুল ভিত্তি হতে হবে -জহরত এমপি ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন

কুলাউড়ায় হাকালুকি যুব সাহিত্য পরিষদের ক্যারিয়ার গাইডলাইন ও মেধাবৃত্তি প্রদান

  • শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: হাকালুকি যুব সাহিত্য পরিষদের উদ্যোগে “আগামীর লক্ষ্য: আজকের প্রস্তুতি” শীর্ষক ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ও ৬ষ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান অনুষ্ঠান শুক্রবার সকালে ভূকশিমইল দারুল উলুম আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি সাংবাদিক হোসাইন আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুমেল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাতের জেনারেল ম্যানেজার ও ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি মো. এনামুল ইসলাম।

Manual1 Ad Code

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. সালাহ উদ্দিন, শিক্ষক ও লেখক এম. এস. আলী, শিক্ষক ফখর উদ্দিন, বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল কাইয়ুম, সংগঠনের উপদেষ্টা মো. নজরুল ইসলাম ও সিএনআরএস কর্মী মোহাম্মদ আজির উদ্দিন। উপস্থিত হন ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্ঠা আজিজুর রহমান মনির। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ও ৬ষ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার আহ্বায়ক এফরুল ইসলাম রুহিন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন সোনালী ব্যাংক পিএলসি লিমিটেডের সিনিয়র অফিসার জাহাঙ্গীর হোসেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রুহেল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক নাইমুল রাসেল, অফিস সম্পাদক আব্দুল আজিম রাফি, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মো. রাসেল উদ্দিন, সহ-প্রচার সম্পাদক শাহরিয়ার তাহমিদ, সদস্য আব্দুল কাদির, বদরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতি, ক্যারিয়ার গঠনের পরিকল্পনা ও সঠিক দিকনির্দেশনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। শেষে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে বৃত্তি, সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews