কুলাউড়ায় বিপুল অর্থ-স্বর্ণালংকার নিয়ে প্রবাসীর স্ত্রী উধাও – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

কুলাউড়ায় বিপুল অর্থ-স্বর্ণালংকার নিয়ে প্রবাসীর স্ত্রী উধাও

  • শনিবার, ১০ অক্টোবর, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া, ১০ অক্টোবর ২০২০: মৌলভীবাজারের কুলাউড়ায় বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে শ্বশুড় বাড়ি থেকে উধাও হয়েছেন এক প্রবাসীর স্ত্রী। গত ৪ দিন থেকে পাওয়া যাচ্ছে না তার কোনো হাদিস। এ ঘটনায় গত শুক্রবার (৯ অক্টোবর) তার ভাসুর মোঃ আক্কাছ আলী শাহ বাদী হয়ে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরী (নং ৪০১) করেছেন।

ডায়েরী ও স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই বছর আগে কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের দক্ষিণ রাউৎগাঁও (ফকিরপাড়া) গ্রামের মৃত ইয়াকুব আলী শাহ্’র ছেলে ডুবাই প্রবাসী আলম আলী শাহ’র সঙ্গে ফেঞ্চুগঞ্জ উপজেলার যুথিষ্টিপুর গ্রামের মাওলানা মোঃ নুরুল ইসলাম কন্যা নুর জাহান আক্তার মিতা’র বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর আক্কাছ আলী কর্মস্থল দুবাই চলে যান।

Manual5 Ad Code

গত ৬ অক্টোবর রাত ৯টার দিকে নিখোঁজ নুর জাহান আক্তার মিতা কাউকে কিছু না জানিয়ে তার ব্যবহৃত ৫ ভরি স্বর্ণালংকার, প্রবাসী আলমের বড় ভাই মোঃ আক্কাছ আলীর স্ত্রী হাছনা বেগমে ব্যবহৃত ৫ ভরি স্বর্ণালংকার ও ছোট ভাইয়ের স্ত্রী আলেমা মারিয়ার ব্যবহৃত ৫ ভরি স্বর্ণালংকারসহ নগদ টাকা পয়সা ও ব্যবহৃত কাপড় চোপড় নিয়ে বাড়ী থেকে বের হয়ে যায়। এর পর থেকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।

Manual5 Ad Code

নিখোঁজ নুর জাহান আক্তার মিতার মা সুফিয়া বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কেউ তার সন্ধান পেলে কুলাউড়া থানা পুলিশ কে অবগত করার অনুরোধ করছি।

Manual3 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান প্রবাসী স্ত্রী নিখোঁজ হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাধারণ ডায়েরী পেয়েছি। পুলিশ তৎপর রয়েছে। আশা করছি দ্রুত নিখোঁজ নুরজাহান আক্তার মিতার সন্ধান পাওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!