কুলাউড়ার সীমান্তবর্তী শরীফপুরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত : আটক ৪ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

কুলাউড়ার সীমান্তবর্তী শরীফপুরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত : আটক ৪

  • রবিবার, ২ মার্চ, ২০২৫

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় শনিবার ০১ মার্চ সন্ধ্যায় প্রতিপক্ষের হামলায় জেবুল মিয়া (২৬) নামক এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ রাত ১১টায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কুলাউড়া থানা নিয়ে আসে। ঘটনার সাথে জড়িত থাকার দায়ে ৪ জনকে আটক করেছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

Manual6 Ad Code

স্থানীয় লোকজন জানান, শরীফপুর ইউনিয়নের দত্তগ্রামের রহমত আলীর ছেলে জেবুল মিয়ার সাথে একই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের জাবের মিয়া নামক এক ব্যবসায়ীর পূর্ব বিরোধ ছিলো। মুলত সীমান্ত এলাকার চোরাচালানী নিয়ন্ত্রণের ঘটনাকে কেন্দ্র করেই এই বিরোধের সূত্রপাত। ঘটনার দিন শনিবার শালিসের কথা বলে নিহত জেবুল মিয়া লোক মারফত খবর দিয়ে নিশ্চিন্তপুর গ্রামের আতিকের দোকানে আনা হয়। জেবুল মিয়া সরল বিশ্বাসে নিশ্চিন্তপুর আসার পর শালিসে উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে জাবের মিয়ার সহযোগিরা পরিকল্পিতভাবে জেবুল মিয়ার উপর সশস্ত্র হামলা চালায়। দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Manual4 Ad Code

হামলার সময় শামীম মিয়া, আক্তার মিয়া ও সিপন মিয়া নামে উভয় পক্ষের ৩ জন গুরুতর আহত হন। আহতরা আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

Manual8 Ad Code

খবর পেয়ে রাত ১১টায় কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুল হাসান, অফিসার ইনচার্জ মো: গোলাম আপছার ও এসআই সুজন মিয়া ঘটনাস্থলে যান এবং নিহত জুবেল মিয়ার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

Manual4 Ad Code

পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করে। আটকৃতরা হলো- আশাহীদ মিয়া (৪০) রকিব (৪০) আতিক মিয়া (৪০) ও সুমন মিয়া (২০)। এরা সকলেই শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আমরা ৪জনকে আটক করা হয়েছে। নিহত জুবেল মিয়ার পিতা রহমত মিয়া বাদি হয়ে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রোববার ০২ মার্চ সকালে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বাকি আসামী গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!