কুলাউড়ায় ঠিকানা ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রেসক্লাব কুলাউড়া’র ৩০ বছর পূর্তি উদযাপন বড়লেখায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ জাতীয় স্বার্থ ও গবেষণাভিত্তিক কূটনীতিই পররাষ্ট্রনীতির মুল ভিত্তি হতে হবে -জহরত এমপি ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন

কুলাউড়ায় ঠিকানা ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

  • সোমবার, ২৪ মার্চ, ২০২৫

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::  কুলাউড়ার ঐতিহ্যবাহী সংগঠন ঠিকানা ক্লাবের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ (রোববার) শহরের অভিজাত রেস্টুরেন্ট রোজক্যাফে আয়োজিত ইফতার মাহফিলে ঠিকানা ফাউন্ডেশনের অর্থ-সম্পাদক হাবিবুর রহমান টুটুর সভাপতিত্বে ও মেহেদী হাসান খালিকের
সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক সিপার উদ্দিন আহমদ, টিবিএফের চেয়ারম্যান ময়নুল ইসলাম শামীম, রাজনীতিবিদ সৈয়দ তফজ্জল হোসেন তফই, এম শাকিল রশীদ চৌধুরী, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম,  সাংবাদিক খালেদ পারভেজ বখস, সাংবাদিক আব্দুল কুদ্দুছ, কুলাউড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুর রহমান, কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মৌসুম আহমদ, ঠিকানা ক্লাবের সহ-সভাপতি ছাত্রনেতা শামীম আহমদ, ঠিকানা ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মফিজ, ঠিকানা ক্লাবের জাকির আহমদ।

Manual8 Ad Code

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সিপার আহমদ, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, সাংবাদিক শহিদুল ইসলাম তনয়, সঞ্জয় দেব নাথ, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন কবির, সহ- সাংগঠনিক সম্পাদক জসীম চৌধুরী, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন, সাংবাদিক তারেক হাসান, শাহবান রশীদ চৌধুরী অনি, মামুনুর রশীদ মিতুল, কুলাউড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমদ টিপু, যুগ্ম আহবায়ক তানজিল খান, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক তুহিন চৌধুরী, ঠিকানা ক্লাবের সহ- সভাপতি হুমায়ুন রশীদ রাজন, সাংবাদিক আশিকুল ইসলাম বাবু, ইয়াছিনুর রহমান নাঈম, আব্দুল ছালিক, ছাত্র সমন্বয়ক আদনান চৌধুরী, লিংকন তালুকদার, নাহিদুর রহমান, আরিফুল ইসলাম, কবি শামসুল আজাদ শামছুউদ্দিন, ইসমাইল হোসেন সাগর, ঠিকানা ক্লাবের ফয়েজ আহমদ, নূরউদ্দিন প্রমূখ।

Manual1 Ad Code

দোয়া পরিচালনা করেন প্রেসক্লাব কুলাউড়ার সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক তাজুল ইসলাম।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews