কুলাউড়ায় সাড়ে ৩ সহস্রাধিক কৃষকের মধ্যে সার ও বীজ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ কুলাউড়া পৌরসভায় আইইউজিআইপি প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতি জনদূর্ভোগ চরমে বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন

কুলাউড়ায় সাড়ে ৩ সহস্রাধিক কৃষকের মধ্যে সার ও বীজ বিতরণ

  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিকক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষকদের মাঝে এ বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।

Manual3 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ময়নুল হক পবন ও সাংবাদিক তাজুল ইসলাম প্রমুখ।

Manual2 Ad Code

কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন জানান, ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-১ মৌসুমে উফশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকার বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্যোগ নিয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার ৬শ কৃষকদের মধ্যে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!