রাজনগরে নতুন ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

রাজনগরে নতুন ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন

  • বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual6 Ad Code

মৌলভীবাজারের রাজনগরে ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে রাজনগর বাজারের হাসপাতাল রোডস্থ হাজী ম্যানশনে এই প্রতিষ্ঠানের উদ্বোধন করেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ।

Manual6 Ad Code

উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানের সহযোগিতায় শতাধিক স্থানীয় রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়েছে। নতুন এই ডায়াগনষ্টিক সেন্টারে অত্যাধুনিক ডিজিটাল এক্সরে, আল্ট্রাসনোগ্রাফি, ইসিজি, রক্ত হরমোন, বায়োকেমিষ্ট্রি, সেরোলোজি, মাইক্রোবায়োলোজি সহ হজ ও বিদেশ যাত্রীদের মেডিক্যাল চেকাপ সেবা দেয়া হবে। এছাড়া প্রতিদিন ৩ জন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করবেন।

Manual6 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান, উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল, উপজেলা কৃষি অফিসার সাহাদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিছবাহুদোজ্জা ভেলাই, সাধারণ সম্পাদক মিলন বখত, রাজনগর থানার ওসি (তদন্ত) আবুল কালাম, ইউপি চেয়ারম্যান দেওয়ান খায়রুল মজিদ সালেক, সালেক আহমদ, প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ, উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ফৌজি, উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল আহমদ প্রমূখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!