শ্রমিকদের পরিশ্রমের ফলেই দেশের অর্থনীতির চাকা ঘুরে —- হাজী মুজিব – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

শ্রমিকদের পরিশ্রমের ফলেই দেশের অর্থনীতির চাকা ঘুরে —- হাজী মুজিব

  • শনিবার, ৩ মে, ২০২৫

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি পালন উপলক্ষে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে মে দিবসের র‌্যালি পরবর্তী পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। গত বৃহস্পতিবার দুপুরে প্রথমে শমশেরনগর বাজারে বের হয় শোভাযাত্রা।

Manual5 Ad Code

পরে মে দিবসের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে হাজী মুজিব বলেন, শ্রমিকরা পরিশ্রম করে তাদের সংসার চালায়। তাদের মধ্যে কোন গরলতা নেই। শ্রমিকদের পরিশ্রমের ফলেই দেশের অর্থনীতির চাকা ঘুরে। কিন্তু দু:খের বিষয় এই হারকাটা পরিশ্রম করা মানুষগুলোর সাথে কিছু পুঁজিবাদীরা প্রতারণা করে। শ্রমিকদের তাদের কাছে বঞ্চনার শিকার হতে হয়। তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ আমরা যেন শ্রমিকদের পাশে থাকি। বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকরা যাতে বঞ্চিত না হয় সেই দিকে সর্বাধিক গুরুত্ব দিবে বিএনপি।

Manual2 Ad Code

এ সময় অন্যান্যেরন মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকদলের সভাপতি ছমরু মিয়া, শ্রমিক নেতা মিছির মিয়া, মনির মিয়া, ফয়ছল মিয়া প্রমুখ।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!