কুলাউড়ার মুরইছড়া সীমান্ত ১৪ জনকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

কুলাউড়ার মুরইছড়া সীমান্ত ১৪ জনকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ

  • বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে ১৫ মে বৃহস্পতিবার ভোরে নারী পূরুষ ও শিশুসহ ১৪ জনকে পুশইন করেছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে কুলাউড়া থানায় হস্তান্তর করেছে বোর্ডার গার্ড বাংলাদেশ।

Manual4 Ad Code

বিজিবি, পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোররাতে কোন একসময় মুরইছড়া সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ ৪ জন পূরুষ, ৪ জন শিশু এবং ৫জন নারীসহ মোট ১৪ জনকে কাটাতারের গেট খুলে
বাংলাদেশে পুশইন করে। ভোরে পুশইন করা ১৪ জন নারী পুরুষ ও শিশু সকালে সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরা ফেরা করার সময় মুরইছড়া বিজিবি টহল দল তাদের আটক করে মুরইছড়া ক্যাস্পে নিয়ে আসে। সকালে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের পর কুলাউড়া থানায় হস্তান্তর করে।

Manual8 Ad Code

আটককৃতরা হলো মো. মফিজুল (৪৫), মল্লিকা (৪০), জরিনা খাতুন (৭৫), মো: জলিল মিয়া (৪৫), কাজলি (৪০), মিম (১৯), ৫ মাসের শিশু মমিন, হাবিব (২২), ইছা মিয়া আলী (২০), কাজল (১১), আফসান (২০), আলফিনা (১৮), শাহিনা (০৭) ও হালিম (০১)। এদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানায় বলে মুরইছড়া ক্যাম্পের দায়িত্বরত বিজিবি সদস্য জাকির জানান।

Manual6 Ad Code

জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, সীমান্তপথে অবৈধভাবে তারা ভারত প্রবেশ করে রাজস্থানে একটি ইটভাটায় কাজ করতেন। ভারতীয় পুলিশ তাদের বুধবার আটক করে দায়িত্বরত বিএসএফর হাতে তুলে দেয়। রাতেই তাদের বাংলাদেশে পুশ ইন করা হয়।

Manual4 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার জানান, বিজিবি পুশইনের বিষয়টি নিশ্চিক করেছে। তবে কাউকে এ রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা ৩টা) কাউকে হস্তান্তর করেনি।

উল্লেখ্য কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে ১৪ জনসহ চলতি মে মাসে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাতল ও লাতু সীমান্ত দিয়ে ৪৪ জন ও কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত দিয়ে ১৫ জনসহ মোট ৭৩ জনকে পুশইন করেছে ভারতীয় বিজিবি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!