প্রায় ১৫ বছর জায়গা ফিরে পেলো দিলদারপুর চা-বাগান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

প্রায় ১৫ বছর জায়গা ফিরে পেলো দিলদারপুর চা-বাগান

  • মঙ্গলবার, ২০ মে, ২০২৫

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দিলদারপুর শাহী ঈদগাহ’র পূর্ব পাশের সরকারি ১ নং খতিয়ানের টিলা ও সমতল রকমের ৮৭ শতক জায়গা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেনের উপস্থিতিতে জায়গাটি উদ্ধারপূর্বক সরকারি সাইনবোর্ড টানানো হয়।

Manual3 Ad Code

জানা যায়, এইচআরসি গ্রুপের মালিকানাধীন <span;>দিলদারপুর চা-বাগানের লিজভুক্ত ১ নং খতিয়ানে ১০৫৫, ১০৫৪ দাগে প্রায় ৩ একর টিলা ও সমতল রকমের ভূমি জবরদখল করে রেখেছিলেন দিলদারপুর এলাকার হোসেন রাজা গংরা। গত ১৫ বছর বাগান কর্তৃপক্ষ চেষ্টা করেও দলীয় প্রভাবের কারনে জায়গাটি উদ্ধার করতে পারে নি।

Manual5 Ad Code

২০১৫ সালে জায়গাটি উদ্ধার করতে গেলে বাগানের একজন সহকারী ব্যবস্থাপককে মারধর করে হোসেন রাজা গংরা। এরপরও বাগান কর্তৃপক্ষ নানাভাবে চেষ্টা করে জায়গাটি নিজেদের দখলে নিতে পারেনি।

Manual8 Ad Code

সম্প্রতি বাগান ব্যবস্থাপক এমদাদ হোসেন কুলাউড়া সহকারী কমিশনার (ভূমি) বরাবর জায়গাটি উদ্ধারের আবেদন করলে মঙ্গলবার সরেজমিনে পরিদর্শন করেন এসিল্যান্ড। এসময় জবরদখলের সত্যতা পাওয়ায় জায়গাটি উদ্ধার করে বাগান কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়। এর ফলে প্রায় ১৫ বছর পর জায়গাটা ফিরে পেল দিলদারপুর চা-বাগান কর্তৃপক্ষ।

Manual6 Ad Code

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, সরকারি ১নং খতিয়ানের প্রায় ৮৭ শতক ভূমি উদ্ধার করা হয়েছে। যেটি দিলদারপুর চা-বাগান কর্তৃপক্ষের লিজ ভুক্ত ছিলো।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!