কুলাউড়ায় সরকারি ভুমি জবরদখল- সীমানা প্রাচীর ভাঙলেও উদ্ধার করা সম্ভব হয়নি জবরদখলকৃত জমি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

কুলাউড়ায় সরকারি ভুমি জবরদখল- সীমানা প্রাচীর ভাঙলেও উদ্ধার করা সম্ভব হয়নি জবরদখলকৃত জমি

  • বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে ১৭ একর সরকারি জমি জবরদখল করে জনৈক প্রভাবশালী ব্যক্তি। এরমধ্যে ৬৭ শতক জমিতে পাকা সীমানা প্রাচীর নির্মাণ করে তাতে বানানো হয়ে ঘর। প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়ে সীমানা প্রাচীর ভাঙতে সক্ষম হলেও জমি জবরদখলমুক্ত করতে পারেনি। বিএনপির ছত্রছায়ায় জবরদখলকারী ভুমিহীন সেজে উল্টো প্রশাসনকে দেখে নেয়ার হুমকি দিচ্ছে বলে জানা গেছে।

Manual5 Ad Code

জানা যায়, উপজেলার কর্মধা ইউনিয়নের তুতবাড়ি এলাকায় এসএ দাগ নং ৫২৮ এ ১৭ একর জমি ধামুলী গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে মধ্যপ্রাচ্যের সৌদি আরব প্রবাসী মতছির আলী কনাই সরকারি জমি দীর্ঘদিন থেকে জবরদখল করে রেখেছেন। সেই জমির মধ্যে ৬৭ শতক জমিতে ১৫ লাখ টাকা ব্যয়ে পাকার সীমানা প্রাচীর নির্মাণের পাশাপাশি জবরদখলকৃত জমিতে গৃহনির্মাণ করেন।

Manual1 Ad Code

২০২৩ সালে তৎকালীন সহকারি কমিশনার (ভুমি) মেহেদী হাসান সীমানা প্রাচীর নির্মাণে বাঁধা প্রদান করেন। কিছুদিন কাজ স্থগিত রাখার পর তৎকালীন সহকারি কমিশনার (ভুমি) মেহেদী হাসানের বদলী হলে জবরদখলকারী মতছির আলী কনাই ফের সীমানা প্রাচীর নির্মাণ শুরু করেন। খবরটি জানতে পেরে সহকারি কমিশনার (ভুমি) শাহ জহুরুল হোসেন গত ২৫ রমযান ঈদের এক সপ্তাহের মধ্যে সীমানা প্রাচীর সরিয়ে নেয়ার নির্দেশ দেন। গত ১৮ জুন এই নির্দেশের দু’দিন পর ২০ জুন কর্মধা ইউনিয়নের বিএনপির কতিপয় নেতার ইন্দনে স্থানীয় লোকজন নিয়ে উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেন। সেই মানববন্ধন কর্মসূচিতে ভুমিখেকো মতছির আলী কনাই, কর্মধা ইউনিয়ন বিএনপির কতিপয় নেতা স্থানীয় ভুমি জবরদখলকারীরা অংশ নেয়। তারা প্রশাসনকে ফের উচ্ছেদ অভিযানে গেলে প্রতিরোধের হুমকি দেয়।

অভিযুক্ত ভুমিখেকো মতছির আলী কনাইর সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, জায়গাটি তিনি পৃথিমপাশা জমিদার বাড়ির লোকজনের কাছ থেকে ক্রয় সুত্রে মালিক। প্রশাসন তাদেরকে জোরপূর্বক উচ্ছেদ করতে চায়।

এব্যাপারে কুলাউড়া সহহকারি কমিশনার (ভুমি) শাহ জহুরুল আলম জানান, ওই এলাকায় ১০০ একর ভুমি জবর দখলে রয়েছে। ২০২৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ২ এসি ল্যান্ড ভুমি উদ্ধারে অভিযান চালিয়ে ব্যর্থ হয়েছেন। তারা মানববন্ধন করে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তারা ভুমিহীন হলে আমরা তাদেরকে উক্ত ভুমি লিজ দেবো। এটা কারো ব্যক্তি মালিকানাধীন জমি নয়। যে কাগজে তিনি মালিকানা দাবি করছেন- সেটা অবৈধ। সরকারি সম্পদ উদ্ধারে ফের অভিযান চালানো হবে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!