ন্যায় বিচার পাওয়া সকল মজলুমের অধিকার – জামায়াত আমির ডা: শফিকুর রহমান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আদালতের নির্দেশে দোকান খুলে নগদ টাকা, মালামাল ও লাইসেন্স না পাওয়ার অভিযোগ: সুষ্ঠু তদন্তের দাবি। আত্রাইয়ে বয়তুল্ল্যাহ সেতুর পাশে ধস: বড় দুর্ঘটনার আশঙ্কা কমলগঞ্জে হামলা করে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনতাইয়ের অভিযোগে স্বামীর সংবাদ সম্মেলন কুলাউড়া সদর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সহায়তা বিতরণ কমলগঞ্জে বন্যা কবলিত এলাকায় বিমান বাহিনীর ত্রাণ বিতরণ আত্রাইয়ে বর্ষার নতুন পানিতে জেলেদের মাছ শিকারের মহোৎসব জুড়ীর বন্যা দুর্গতদের চিকিৎসায় বিজিবির মেডিকেল ক্যাম্প : ৫ শতাধিক রোগিকে ওষুধ প্রদান বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে ছাত্রীদের স্বাস্থ্য উপকরণ বিতরণ বড়লেখা সীমান্তে রেলবন্দর স্থাপনের সম্ভাবনা : কাষ্টমস ও রাজস্ব কর্মকর্তাদের পরিদর্শণ কমলগঞ্জে বন্যার্তদের মাঝে বিমান বাহিনীর ত্রাণ বিতরণ

ন্যায় বিচার পাওয়া সকল মজলুমের অধিকার – জামায়াত আমির ডা: শফিকুর রহমান

  • শুক্রবার, ২৭ জুন, ২০২৫

Manual8 Ad Code
এইবেলা, কুলাউড়া  :: 
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ও কুলাউড়ার কৃতি সন্তান ডা: শফিকুর রহমান বলেছেন, কুলাউড়ায় নৃশংসভাবে হত্যাকান্ডের শিকার আনজুমের পরিবার যেন ন্যায় বিচার পায়। শুধু আনজুমের পরিবার নয় এদেশের প্রতিটি মজলুম পরিবার যেন ন্যায় বিচার পায়। ন্যায় বিচার যেন নিশ্চিত হয়। কোন নয় ছয় বরদাস্ত করা হবে না।
জামায়াত আমির ডা: শফিকুর রহমান ২৭ জুন শুক্রবার কুলাউড়া  উপজেলায় ব্রাহ্মণবাজার ইউনিয়নের দাউদ পুর গ্রামের নৃশংস হত্যাকান্ডের শিকার মেধাবী শিক্ষার্থী নাফিসা আক্তার আনজুমের কবর জিয়ারত করে তার শোকাহত পিতামাতাকে সমবেদনা জানান।
এসময় উপস্থিত সমবেত জনতার উদ্দেশ্যে তিনি আরও  বলেন, আনজুম হত্যার খবর ঢাকা থেকে শুনেছি এবং দোয়া করেছি। আজকে আসার উদ্দেশ্য কবর জিয়ারত ও পরিবারকে শান্তনা দেয়া। আমরা জানতে পেরেছি ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। মামলা প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। কোন অপশক্তির বা অন্যকিছুর কাছে নয় ছয় হলে কেউ ক্ষমা পাবেন না। স্বাধীন বিচারে হস্তক্ষেপ হলে আমরা বসে থাকবো না। আমরা মজলুমের পাশে থাকবো।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় জামায়াতের যুগ্ম সম্পাদক এহসানুল মাহবুব জুবায়ের, মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইন্জিনিয়ার সাহেদ আলী, আজিজ আহমেদ কিবরিয়া,  রাজানুর রহিম ইফতেখার,  কুলাউড়া উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুল হামিদ খান, জুড়ী উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুর রহমান প্রমূখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!