আত্রাইয়ে কুরআন ও সালাত প্রতিযোগিতায় ৩ বিজয়ী পেলো ওমরা হজ্বের সুযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
মেয়র প্রার্থীতায় আনোয়ারুল ইসলামকে সমর্থন- বড়লেখায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভা বড়লেখায় অতিরিক্ত দামে তেল বিক্রি, জরিমানা ছাতক-সিলেট বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্পে লুটপাট : দুদকের তদন্ত শুরু কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক : ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ কুলাউড়ায় পরকিয়ার জেরে  মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক কমলগঞ্জে ইসলামিক মিশনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের দেয়া আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই : ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  বড়লেখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি আলোচনা সভা ও মহড়া পেট্রোল লিটারে কম : কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা

আত্রাইয়ে কুরআন ও সালাত প্রতিযোগিতায় ৩ বিজয়ী পেলো ওমরা হজ্বের সুযোগ

  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫

Manual4 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::

Manual3 Ad Code

নওগাঁর আত্রাইয়ে খবিরুল ইসলাম ফাউন্ডেশনের আয়োজনে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে ব্যতিক্রমধর্মী এক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ১ সেপ্টেম্বর ২০২৪  থেকে শুরু হওয়া নামাজ প্রশিক্ষণ, কুরআন শিক্ষা ও সিরাত পাঠ প্রতিযোগিতা ২০২৫ এলাকায় ব্যাপক সাড়া ফেলে।

নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. খবিরুল ইসলাম বলেন, ‘আমরা চাই আমাদের তরুণ প্রজন্ম ইসলামের সঠিক শিক্ষায় আলোকিত হোক। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা তাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা জাগ্রত করতে পেরেছি, যা সমাজের জন্য একটি বড় অর্জন।

Manual8 Ad Code

তিনি আরও বলেন, ওমরা হজ্বের মতো পবিত্র সফর বিজয়ীদের জন্য আল্লাহর বিশেষ নিয়ামত, এটি তাদের আধ্যাত্মিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের ওমরা হজ্বের যাবতীয় খরচ বহন করা হয়েছে।

Manual8 Ad Code

তিন মাসব্যাপী এ কার্যক্রমে নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষার্থীরা অংশ নেয়। ১৩ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত চলা প্রশিক্ষণ শেষে (এমসিকিউ) পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়। ২৫ ডিসেম্বর ২০২৪ চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!