কমলগঞ্জে “এক ঘন্টার সমাজসেবা অফিসার” – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

কমলগঞ্জে “এক ঘন্টার সমাজসেবা অফিসার”

  • মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মাত্র একঘণ্টার জন্যে উপজেলা সমাজসেবা অফিসার। তাও অষ্টম শ্রেণির এক ছাত্রী। না, বিস্মিত হওয়ার কিছু নেই। আসলে বিষয়টি ছিল প্রতীকী। মঙ্গলবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসের হলরুমে এই ব্যতিক্রমী কর্মসূচি পালন করা হয়।

‘শিশুর সাথে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে’ শ্লোগান নিয়ে আন্তর্জাতিক কন্যা দিবস উপলক্ষে রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, সিলেট এর উদ্যোগে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ওয়াই-মুভস প্রকল্পের গার্লস টেইক ওভার-২০২০ কর্মসূচির আওতায় সুবিধাবঞ্চিত কন্যা শিশুদেরকে অধিকার সচেতন করতে এক ঘণ্টার জন্য উপজেলা সমাজসেবা অফিসারের ভূমিকায় অভিনয় করানো হয়।

উপজেলার তিলকপুর গ্রামের অবহেলিত সুবিধাবঞ্চিত শব্দকর সম্প্রদায়ের মেয়ে দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুমী রানী করকে উপজেলা সমাজসেবা অফিসার ফুলের তোড়া দিয়ে বরণ করেন।

Manual6 Ad Code

উপজেলা সমাজসেবা অফিসার হিসেবে সুমী রানী কর সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এনে বিভিন্ন ধরণের ভাতা নিশ্চিত করতে সকলকে সহযোগিতার আহবান জানান।

Manual2 Ad Code

অনুষ্ঠানে সভাপতিত্বে করেন কমলগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার প্রাণেশ চন্দ্র বর্মা। রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, সিলেট এর প্রোগ্রাম ও এডমিন অফিসার মো: মহসিন রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লেখক-গবেষক আহমদ সিরাজ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক জয়নাল আবেদীন, প্রকল্প কর্মকর্তা বাবুল কুমার সিংহ, শিশু শিক্ষার্থী সুবর্ণা রানী কর প্রমুখ।

Manual2 Ad Code

জানা গেছে, সমাজের পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত কন্যাশিশুদের শিক্ষার অধিকার, স্বাস্থ্য, পুষ্টি, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা, বৈষম্য থেকে সুরক্ষা, বাল্যবিবাহের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা পালনের উদ্দেশ্যে ও তাদের অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, সিলেট এর উদ্যোগে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ওয়াই-মুভস প্রকল্পের গার্লস টেইক ওভার-২০২০ কর্মসূচির আওতায় জাতীয় শিশু টাস্কফোর্স এর অধীনে পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ১১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড (তিলকপুর, কমলগঞ্জ) কমিটি (এনসিটিএফ) গঠন করা হয়। এ কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয় দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী সুবর্ণা রানী করকে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!