আগামি ২২ আগষ্ট শহীদ আব্দুল মনাফ চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

আগামি ২২ আগষ্ট শহীদ আব্দুল মনাফ চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী

  • বুধবার, ২০ আগস্ট, ২০২৫

Manual4 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি::

Manual2 Ad Code

কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের সাবেক জনপ্রিয় ইউপি সদস্য ও উপজেলা বিএনপির সাবেক নেতা শহীদ আব্দুল মনাফ চৌধুরীর ১৬তম মৃত্যু বার্ষিকী আগামি ২২ আগষ্ট রোজ শুক্রবার। এ উপলক্ষ্যে শহীদ আব্দুল মনাফ চৌধুরী স্মৃতি পরিষদ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

Manual6 Ad Code

আয়োজকরা জানিয়েছেন, কাউকাপন বাজার খেওয়াঘাট সংলগ্ন মাঠে আগামি শুক্রবার বাদ এশা আলোচনা সভার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শহীদ আব্দুল মনাফ চৌধুরী স্মৃতি পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ফ্রান্স প্রবাসী শিক্ষানুরাগি ও সমাজসেবক আব্দুল ওয়াহিদ চৌধুরী। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন হাজীপুর ইউনিয়ন বিএনপির সাবকে সহসভাপতি মির্জা আব্দুস সহিদ মায়া বেগ।

Manual4 Ad Code

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক রেদওয়ান খাঁন। দোয়া ও মিলাদ পরিচালনা করবেন মির্জাপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মুহিত হাসানি। বিশেষ অতিথির বক্তব্য দিবেন হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইয়াকুব আলী। প্রধান বক্তার বক্তব্য দিবেন হাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান হেলাল। বিশেষ বক্তার বক্তব্য দিবেন হাজীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আকরারুজ্জমানান আকরার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!