কুলাউড়ার ভূকশিমইলে বিএনপির কমিটিতে আ’লীগ পূর্নবাসনের অভিযোগ! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

কুলাউড়ার ভূকশিমইলে বিএনপির কমিটিতে আ’লীগ পূর্নবাসনের অভিযোগ!

  • শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

Manual4 Ad Code

এইবেলা, ভ্রাম্যমান প্রতিনিধি ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নে বিএনপির ওয়ার্ড কমিটিতে সরাসরি আওয়ামীলীগ ও ফ্যাসিস্টদের সুবিধাভোগী ব্যক্তিদের অর্ন্তভুক্ত করে কমিটি গঠনের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: ফরিদ খাঁন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহবায়ক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

Manual2 Ad Code

লিখিত অভিযোগে মো: ফরিদ খান উল্লেখ করেন, গত ১৯ মার্চ ভুকশিমইল ইউনিয়নে বিএনপির ২নং ওয়ার্ড কমিটি কাউন্সিল অনুষ্ঠিত হয়। উক্ত কাউন্সিলে তাদেরকে (সাবেক সভাপতি-সম্পাদক) না জানিয়ে ২নং ওয়ার্ড কমিটি গঠন এবং ভোটার লিষ্ট প্রকাশ করা হয়। কিন্তু কমিটি প্রকাশ হওয়ার পর দেখা যায় যে, আওয়ামীলীগ-যুবলীগের চিহ্নিত কয়েকজন নেতাকর্মীকে কমিটিতে অর্ন্তভুক্ত করা হয়েছে। তাৎক্ষণিক তিনি এবং সাবেক সাধারণ সম্পাদক শেফুল মিয়া গিয়ে ইউনিয়ন বিএনপির আহবায়ক আফজাল হোসেন সাইদ ও যুগ্ম আহয়বায়ক আব্দুল বাছিতকে বিষয়টি মৌখিকভাবে অবগত করেন।

Manual4 Ad Code

উনারা তাদেরকে আশ্বাস দিয়েছেন যে, আওয়ামীলীগ ও ফ্যাসিস্টদের সুবিধাভোগী এবং বিতর্কিত ব্যক্তিদের বাদ দিয়ে উক্ত কমিটিতে বিএনপির সক্রিয় কর্মী ও ত্যাগীদের নাম অর্ন্তভূক্ত করা হবে। কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয় যে, পরবর্তীতে দেখা যায় ২নং ওয়ার্ড বিএনপির ঘোষিত ভোটার লিষ্টে (ভোটার নং- ০৪, ২০, ২১, ২৪, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৭, ৩৯, ৪৪, ৪৫, ৪৮, ৫০) এরা চিহ্নত আওয়ামীলীগ, আওয়ামী যুবলীগের নেতাকর্মী। বিষয়টি নিয়ে তারা খুবই মর্মাহত হয়ে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহবায়ক বরাবর লিখিত অভিযোগ দেন।

ভূকশিমইল ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ ফরিদ খান মুঠোফোনে বলেন, ভুকশিমইল ইউনিয়নের ২নং ওয়ার্ডে আওয়ামীলীগ লিষ্টেড আজির উদ্দিন, বদর মিয়া ও সুমন মিয়াকে বিএনপির কমিটিতে রাখা হয়েছে। এছাড়াও আওয়ামীলীগ, যুবলীগের আরও লোকজনকে সম্পৃক্ত করে তাদেরকে পুর্নবাসিত করা হচ্ছে। অথচ ত্যাগীদেরকে বাদ দিয়ে ফ্যাসিস্টদের সুবিধাভোগী ও বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলা আহ্বায়ক কমিটির কাছে অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাওয়া যায় নি। এতে তারা খুবই মর্মাহত হয়েছেন।

Manual7 Ad Code

কমিটিতে জামায়াতের কেউ আছেন কি না, এমন প্রশ্নের জবাবে ফরিদ খান বলেন, জামায়াতের লিষ্টেড বা পরিচিত কোন নেতা নেই। তবে একজনের নাম থাকলেও তিনি জামায়াতের কোন তালিকাভুক্ত নেতা-কর্মী নন।

এ বিষয়ে কুলাউড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খাঁন বলেন, কাউন্সিল সম্পন্ন হওয়ার পরে তাদের অভিযোগের একটি কপি পেয়েছি। আগে পেলে ব্যবস্থা নেওয়া যেত। এরপরও বিষয়টি নিয়ে অন্যান্য নেতৃবৃন্দের সাথে জরুরিভাবে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!