কুলাউড়ায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল শিক্ষা বৈঠক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কুলাউড়ায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল শিক্ষা বৈঠক

  • শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় জামায়াতে ইসলামীর উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগষ্ট) বিকেলে কুলাউড়া পৌরসভার হলরুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

কুলাউড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও  উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী  অধ্যাপক আব্দুল মুনতাজিম এর সভাপতিত্বে এবং সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ও কুলাউড়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।

Manual3 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহমান, জেলা সেক্রেটারি ইয়ামীর আলী, কুলাউড়া পৌরসভার মেয়র পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাজানুর রহিম ইফতেখার,  উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম খান ও মোহাম্মদ আলাউদ্দিন, জেলা  ছাত্রশিবিরের সাবেক  সভাপতি মোঃ নিজাম উদ্দিন প্রমুখ।

Manual3 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী বলেন, এই বাংলাদেশ আমাদের সকলের। বাংলাদেশকে এগিয়ে নিতে আমাদের সকলকে মিলেমিশে কাজ করতে হবে। বিশেষ করে দেশের মানুষের প্রত্যাশা পূরণে জামায়াতের দায়িত্বশীল ভাইদেরকে ভূমিকা রাখতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!