কুলাউড়ায় বিএনপির কাউন্সিল ১৩ সেপ্টেম্বর : ১৭ প্রার্থীর লড়াই – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

কুলাউড়ায় বিএনপির কাউন্সিল ১৩ সেপ্টেম্বর : ১৭ প্রার্থীর লড়াই

  • বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আগামী ১৩ সেপ্টেম্বর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মনোনয়নপত্র সংগ্রহের শেষে ৫ পদে মোট ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। কাউন্সিলকে ঘিরে আনন্দ-উল্লাস বিরাজ করছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে।

প্রার্থীদের বিগতদিনের কর্মকা- নিয়ে চলছে চুলছেড়া বিশ্লেসন। প্রার্থীরাও প্রত্যেকটি ইউনিয়নে ভোটারদের ঘরে ঘরে গিয়ে নিজেদের পক্ষে সমর্থন চাইছেন। দিচ্ছেন নানা রকমের প্রতিশ্রুতিও। তবে, সব মিলিয়ে গোপন ব্যলটের মাধ্যমে নেতা নির্বাচনের সিস্টেম করায় ভোটারদের কদর বেড়েছে বলে মন্তব্য করেছেন অনেকেই।

Manual2 Ad Code

কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার মো. রেদোয়ান খান জানান, সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এই ৫ পদে যেসব প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়ে বাছাইয়ে ঠিকেছেন তারা হলেন-

সভাপতি পদে মো. শওকতুল ইসলাম শকু ও জয়নাল আবেদীন খান বাচ্চু।

সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুল জলিল জামাল, বদরুল হোসেন খান, আজিজুর রহমান মনির ও জয়নুল ইসলাম জুনেদ।

Manual8 Ad Code

সাধারণ সম্পাদক পদে বদরুজ্জামান সজল, শামীম আহমদ চৌধুরী ও সুফিয়ান আহমদ।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে কমর উদ্দিন আহমদ কমরু, মইনুল হক বকুল ও সারোয়ার আলম বেলাল।

Manual3 Ad Code

সাংগঠনিক সম্পাদক পদে দেলোয়ার হোসেন, সিপার আহমদ, মইন উদ্দিন স্বপন, আব্দুল মুক্তাদির মনু ও নুরুল ইসলাম ইমন।

তিনি আরও জানান, গত ৩০ আগস্ট প্রার্থীগণ মনোনয়পত্র ক্রয় করেন, ৩১ আগস্ট জমা দেন। ২ সেপ্টেম্বর যাচাই-বাছাই ও প্রত্যাহার এবং বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। এ কাউন্সিলে মোট ১৩ ইউনিয়নের ৯২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Manual3 Ad Code

উপজেলা বিএনপির এই কাউন্সিল পরিচালনায় ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা বিএনপির আহবায়ক মো. রেদোয়ান খান। অন্য সদস্যরা হলেন- অ্যাডভোকেট এএনএম খালেদ লাকি, ড. সাইফুল আলম চৌধুরী, প্রফেসর সামসুল ইসলাম আলম ও প্রভাষক আব্দুল মুহিত চৌধুরী রিপন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!