জীবিকার তাগিদে নিরাপত্তাকর্মীর চাকরি করেন ক্রিকেটার নাসুমের বাবা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ জাতীয় স্বার্থ ও গবেষণাভিত্তিক কূটনীতিই পররাষ্ট্রনীতির মুল ভিত্তি হতে হবে -জহরত এমপি ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!

জীবিকার তাগিদে নিরাপত্তাকর্মীর চাকরি করেন ক্রিকেটার নাসুমের বাবা

  • সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
সংগ্রহিত

Manual8 Ad Code

এইবেলা ডেস্ক :: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অফস্পিন বোলার নাসুম আহমেদ’র বাবা আক্কাস আলী অভাবের তাড়নায় সিকিউরিটি গার্ডের চাকরি করছেন। ছেলে নাসুম আহমেদের সাথে চার বছরের বেশি সময় ধরে যোগাযোগ না থাকার কারণে তিনি বাধ্য হয়ে মাসিক ৮ হাজার টাকার বেতনে সিলেটের হাউজিং এস্টেটে নিরাপত্তা রক্ষীর দায়িত্ব পালন করছেন।

Manual3 Ad Code

নাসুমের বাবা আক্কাস আলী বলেন, বাবা হিসেবে আমার চাই শুধু নাসুম বড় কিছু হোক। অন্য কিছু আমার প্রয়োজন নেই।

স্থানীয় ও আত্মীয়দের কথায়, নাসুমের পরিবারের সঙ্গে সম্পর্ক প্রথমে ভালো থাকলেও তার বিয়ের পর পরিবর্তন এসেছে। যিনি রিকশা চালানো থেকে শুরু করে সবজি বিক্রি, রঙের কাজ করে নাসুমকে পড়ালেখা করিয়েছেন এবং জাতীয় দলের ক্রিকেটার বানিয়েছেন, তিনি এখন ছেলে থেকে দূরে।

নাসুমের চাচা লুবন মিয়া বলেন, আমাদের ভাতিজার প্রতি অনেক মায়া আছিল কিন্তু বিয়ের পর সে কেন এমন পরিবর্তন হয়েছে আমরা বুজতে পারছি না।

Manual3 Ad Code

নাসুমের বেড়ে উঠা জালাবাবাদ আবাসিক এলাকার স্থানীয় বাসিন্দা আসাদুজ্জামান বলেন, নাসুমের বাবা রিকশা চালানো থেকে শুরু করে বাড়িতে গিয়ে রঙের কাজ, সবজি বিক্রি করে তাকে পড়িয়েছেন, বাংলাদেশ দলের একজন খেলোয়াড় বানিয়েছেন। জাতীয় দলে সুযোগ পাওয়ার পর তার মা মারা গেলে এরপর থকিই তাইন বাবার থকি আলাদা হয়ে যান। তবে কি কারণে এমনটা হয়েছে সেটা বলতে পারব না।

Manual8 Ad Code

তবে নিজের বাবাকে মাসে মাসে টাকা দিয়ে দায়িত্ব পালন করছেন জানিয়ে বাংলাদেশ দলের জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদ বলেন, আমিতো আমার দায়িত্ব পালন করে যাচ্ছি, পার্থক্য এটাই উনি আমাদের সাথে থাকেন না। মাসে মাসে উনাকে একটা এমাউন্ট দিতে হবে আমি এটা দিচ্ছি। যেহেতু উনি উনার কাজ করবে উনার মতো করে থাকবে সেখানে আমারতো কিছু করার নাই।

উল্লেখ্য, ২০২১ সালে ক্যারিয়ারের শুরুতে নাসুম জন্মস্থান নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন। সে সময় সুনামগঞ্জের দিরাই উপজেলার সন্তান হিসেবে প্রচারণা চালালেও নাসুম নিজেকে সিলেট জেলার বলে দাবি করেন এবং জেলা ক্রীড়া সংস্থার উপর থাকা নিষেধাজ্ঞার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews