মেঘমল্লার বসু হুইলচেয়ারে কেন্দ্রে এসে ভোট দিলেন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

মেঘমল্লার বসু হুইলচেয়ারে কেন্দ্রে এসে ভোট দিলেন

  • মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

Manual7 Ad Code

এইবেলা ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘প্রতিরোধ পর্ষদের’ সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু হুইলচেয়ারে করে কেন্দ্রে এসে জীবনের প্রথম ভোট দিয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শারীরিক শিক্ষা কেন্দ্রে একজন সহযোগীর সহায়তায় তিনি প্রবেশ করেন এবং নিজের ভোট প্রদান করেন।

ভোট শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত মেঘমল্লার বসু বলেন, ‘এটা আমার জীবনে দেওয়া প্রথম ভোট। গত নির্বাচনে দীর্ঘ ৬ ঘণ্টা দাঁড়িয়ে থেকেও লাইন জ্যামিংয়ের কারণে ভোট দিতে পারিনি। এবার এসেই ভোট দিতে পারলাম। এই ভোট দিতে পারাটাই জুলাই অভ্যুত্থানের বড় পাওয়া।’

তিনি শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে এসে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ‘যাকে খুশি তাকে ভোট দিন, কিন্তু প্লিজ ভোট দিতে আসুন।’

Manual6 Ad Code

ডাকসু নির্বাচনে এবার ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। তাদের ভোটে ২৮টি পদের জন্য লড়ছেন ৪৭১ জন প্রার্থী। সকাল ৭টা থেকেই বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ শুরু হয়। প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স উন্মুক্ত করার সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ও পোলিং এজেন্টরা।

Manual1 Ad Code

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এবার প্রথমবারের মতো হলের বাইরে কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ক্যাম্পাসজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন রয়েছে দুই হাজারেরও বেশি পুলিশ সদস্য।

Manual5 Ad Code

একজন ভোটার ডাকসু ও হল সংসদ মিলিয়ে মোট ৪১টি ভোট দেবেন। এর মধ্যে ডাকসুর ২৮টি এবং হল সংসদের ১৩টি পদে ভোট দিতে হবে শিক্ষার্থীদের।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!