কার্জন হলে অনিয়ম, পোলিং অফিসার প্রত্যাহার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

কার্জন হলে অনিয়ম, পোলিং অফিসার প্রত্যাহার

  • মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

Manual6 Ad Code

এইবেলা ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্জন হল কেন্দ্রের অমর একুশে হলের একটি বুথে অনিয়মের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ভোট চলাকালে এক ভোটারকে আগে থেকেই পূরণকৃত ব্যালট সরবরাহ করেছিলেন ওই বুথের পোলিং অফিসার জিয়াউর রহমান।

অভিযোগ পেয়ে রিটার্নিং কর্মকর্তা তাৎক্ষণিকভাবে বুথটি পরিদর্শন করেন। ঘটনাস্থলে গিয়ে তিনি অনিয়মের সত্যতা পান। পরে জিয়াউর রহমানকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।

Manual3 Ad Code

ঘটনা স্বীকার করে পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরী জানান, এটি একটি ‘অনিচ্ছাকৃত ভুল’ ছিল।

Manual7 Ad Code

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, নির্বাচনকে সুষ্ঠু রাখতে এবং অনিয়ম ঠেকাতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews