কুলাউড়ার বরমচাল থেকে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কুলাউড়ার বরমচাল থেকে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার!

  • শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

Manual4 Ad Code

এইবেলা ডেক্স, কুলাউড়া ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল থেকে একটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা পরে এ গ্রেনেডটি উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

পুলিশ ও স্থানীয়রা জানায়, বরচাল ইউনিয়নের আকিলপুর নন্দনগর এলাকার ইলেক্ট্রিশিয়ান সাহান মিয়া নিজ বাড়ির আঙ্গিনায় একটি পুকুর খনন শুরু করান। খননের এক পর্যায়ে শুক্রবার বিকালে প্রায় ১০ ফুট নিছে গ্রেনেডের মতো একটি বস্তু দেখতে পায় মাটি খোঁড়ার কাজে নিয়োজিত শ্রমিকরা। বস্তুটি শ্রমিকেরা চিনতে না পারায় সাহান মিয়াকে জানান। তাৎক্ষনিক স্থানীয় শতাধিক লোকজন ঘটনাস্থলে জড়ো হন।

Manual3 Ad Code

খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রনেডটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। উদ্ধারকৃত গ্রেনেডটিতে পিওএফ ১৯৬৯ (POF-1969) লিখা রয়েছে। এটি পাকিস্তান আমলের ১৯৬৯ সালে মাটির গভীরে পুতে রাখা শক্তিশালী গ্রেনেড হ‌তে পা‌রে এমনটি ধারণা প্রশাসনসহ স্থানীয় লোকজনদের।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান জানান, পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গ্রেনেডটি অব্যবহৃত এবং ৫০-৫২ বছর আগের। দেখে মনে হচ্ছে এটি অকেজো হয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!