আমরা মানুষ আমাদের পরিচয় বাংলাদেশী : লুনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আদালতের নির্দেশে দোকান খুলে নগদ টাকা, মালামাল ও লাইসেন্স না পাওয়ার অভিযোগ: সুষ্ঠু তদন্তের দাবি। আত্রাইয়ে বয়তুল্ল্যাহ সেতুর পাশে ধস: বড় দুর্ঘটনার আশঙ্কা কমলগঞ্জে হামলা করে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনতাইয়ের অভিযোগে স্বামীর সংবাদ সম্মেলন কুলাউড়া সদর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সহায়তা বিতরণ কমলগঞ্জে বন্যা কবলিত এলাকায় বিমান বাহিনীর ত্রাণ বিতরণ আত্রাইয়ে বর্ষার নতুন পানিতে জেলেদের মাছ শিকারের মহোৎসব জুড়ীর বন্যা দুর্গতদের চিকিৎসায় বিজিবির মেডিকেল ক্যাম্প : ৫ শতাধিক রোগিকে ওষুধ প্রদান বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে ছাত্রীদের স্বাস্থ্য উপকরণ বিতরণ বড়লেখা সীমান্তে রেলবন্দর স্থাপনের সম্ভাবনা : কাষ্টমস ও রাজস্ব কর্মকর্তাদের পরিদর্শণ কমলগঞ্জে বন্যার্তদের মাঝে বিমান বাহিনীর ত্রাণ বিতরণ

আমরা মানুষ আমাদের পরিচয় বাংলাদেশী : লুনা

  • রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

Manual4 Ad Code
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদী লুনা বলেছেন , গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির ভাঙচুরের ঘটনা ঘটলেও ওসমানীনগর ও বিশ্বনাথে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি। বিএনপি নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় স্থানীয় মন্দিরগুলো পাহারা দিয়েছেন।আগামী দুর্গাপূজায়ও কোনো সমস্যা হবে না। যদি কোথাও কিছু ঘটে, আমাদের জানাবেন, আমরা সহযোগিতা করব।
আপনার বলেন, আপনারা সংখ্যালঘু আমি সেটা মানি না আমরা মানুষ হিন্দু মুসলিম আমাদের সবার পরিচয় বাংলাদেশী।
শনিবার বিকেলে সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের গ্রামতলা(দাশপাড়া) গ্রামে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে স্থানীয় সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, অনেকে নিজেদের সংখ্যালঘু মনে করেন। কিন্তু আমি মনে করি, সংখ্যালঘু বলে কিছু নেই। আমাদের সবার পরিচয় বাংলাদেশি। ধর্ম পালনের বিষয়টি ব্যক্তিগত স্বাধীনতা। আমরা বলতে চাই না ‘ধর্ম যার যার উৎসব সবার’; বরং বলতে চাই ‘ধর্ম যার যার, উৎসব তার তার’। আমি আমার ধর্ম পালন করব, আপনারা আপনাদের ধর্ম পালন করবেন। এটাই প্রকৃত ধর্মীয় সহাবস্থান।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সত্যেন্দ্র কুমার পাল কানুর সভাপতিত্বে ও বর্তমান সাধারণ সম্পাদক শংকর সেন এবং উপজেলা যুবদল নেতা রজত দাশের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মঈনুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ,যুগ্ম সাধারণ সম্পাদক কয়েছ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক, ইউপি সদস্য চামেলী রানী,সনাতন সংঘের কোষাধক্ষ্য কাঞ্চন কুমার দেব, সদস্য মিহির দেবনাথ নিখিল,বিধান চন্দ্র দেব,সজল দেব,অংসু দেব,শাওন পাল, কেন্দ্রীয় কালি মন্দির পূজা পরিষদের সভাপতি কাজল দাশ,সাধারণ সম্পাদক নান্টু দেব,কোষাধ্যক্ষ আতুষ দাশ বানু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অশোক দেব প্রমুখ।
এছাড়া বিভিন্ন পূজামণ্ডপের পক্ষ থেকে বক্তব্য রাখেন, জয়ন্তী রাণী দেবনাথ, সুব্রত দেব, নেপুর গুন, নয়ন সূত্রধর, নিতাই দেবনাথ, মিঠুন দেবনাথ, নারায়ণ পাল ভৌমিক, বিজেন্দ্র দেব বিজু, সঞ্জীব ব্যানার্জি, উত্তম দেবনাথসহ আরও অনেকে।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন গোয়ালাবাজার বনিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক পরিমল দেব ও শিক্ষিকা জয়ন্তী রানী দেব নাথ। সভায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!