মৌলভীবাজারে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

মৌলভীবাজারে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

Manual1 Ad Code

এইবেলা প্রতিবেদক :: মৌলভীবাজারে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কক্সবাজার সরকারি কলেজ শাখার সভাপতি রাজিবুল ইসলাম মোস্তাক (২৯) । মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে শেরপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে শেরপুর ফাঁড়ি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজিবুল ইসলাম মোস্তাকের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের ওপর হামলা, উসকানিমূলক বক্তব্য প্রদান ও নাশকতার অভিযোগ।

Manual3 Ad Code

জানা যায়, গত বছরের জুলাই মাসে কক্সবাজারে কোটা সংস্কার আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নেতৃত্ব দেন তিনি। সে সময় এক গণমাধ্যমে দেওয়া বক্তব্যে আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘ফু দিয়ে উড়িয়ে দেওয়ার’ হুমকি দিয়ে ব্যাপক সমালোচনার জন্ম দেন মোস্তাক। সরকার পতনের পর প্রায় এক বছর ধরে আত্মগোপনে ছিলেন তিনি। অবশেষে মৌলভীবাজারে অবস্থানকালে পুলিশের হাতে ধরা পড়েন।

Manual7 Ad Code

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম মোস্তাক বলেন, ‘গ্রেফতার এড়াতে সে শেরপুর এলাকায় আত্মগোপনের চেষ্টা করছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। রাজিবুল ইসলাম মোস্তাককে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।’

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!