কমলগঞ্জের শমশেরনগর বাজারে রাস্তার সিসি ঢালাই কাজে অনিয়মের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

কমলগঞ্জের শমশেরনগর বাজারে রাস্তার সিসি ঢালাই কাজে অনিয়মের অভিযোগ

  • রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
{"capture_mode":"AutoModule","faces":[]}

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার জনগুরুত্বপূর্ণ শমশেরনগর লামাবাজার হতে আব্দুল মছব্বির একাডেমী রাস্তায় সিসি ঢালাই কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা হাটবাজার উন্নয়ন তহবিলের অর্থায়নে প্রকল্প কাজে ৩০২ ফুট রাস্তা সিসি ঢালাই কাজ সম্পন্ন করা হয়েছে। কাজ চলাকালীন সময়ে এলজিইডি প্রকৌশলী অফিসের উপসহকারী প্রকৌশলী উপস্থিত থাকার কথা থাকলেও কাউকে উপস্থিত থাকতে দেখা যায়নি।

Manual3 Ad Code

জানা যায়, শমশেরনগর লামাবাজার হতে আব্দুল মছব্বির একাডেমী ইটসলিং রাস্তায় ২০২৫-২৬ অর্থ বছরে ৩০২ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্তে রাস্তায় সিসি ঢালাই প্রকল্প কাজে ৪ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হয়। হাটবাজার উন্নয়ন তহবিল হতে বরাদ্দকৃত টাকায় প্রকল্পের কাজ বাস্তবায়ন করেন শমশেরনগর ইউনিয়ন পরিষদের সদস্য মো. ফজলুর রহমান (দিলদার) ও সানোংয়ার হোসেন। তবে এই কাজে অতি নিম্নমানের সামগ্রী দিয়ে এবং ইষ্টিমিট মোতাবেক কাজ না করে এবং উপজেলা এলজিইডি অফিসের কোন ইঞ্জিনিয়ার কিংবা সাব এসিসট্যান্ট ইঞ্জিনিয়ারের অনুপস্থিতিতে নামকাওয়াস্তে কোন রকমের ঢালাই কাজ দেখিয়ে অর্থ আত্মসাৎ করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ তুলেছেন।

শমশেরনগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি এনামুল হক শামীম অভিযোগ করে ংবলেন, এই রাস্তার কাজে অনিয়ম বিষয়ে ইউএনও সাহেবকে অবহিত করা হয়েছে। পূর্বে অভিযোগ দেয়ার পর সাইনবোর্ডের পরিবর্তে কাগজের মধ্যে দেয়ালে সাইনবোর্ড টাঙ্গানো হয়েছে। এছাড়া নিম্নমানের সামগ্রী দিয়ে উপরে উপরে নামমাত্র কাজ করা হচ্ছে। এলজিইডি অফিসের উপসহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম আর্থিক সুবিধা গ্রহণ করে এভাবে যার যার ইচ্ছে মতো কাজ করাচ্ছেন। ফলে কিছুদিনের মধ্যেই রাস্তার ঢালাই কাজ ভেঙ্গে পড়তে শুরু করেছে। এভাবে নিম্নমানের কাজে রাস্তা বিনষ্ট করা ঠিক হয়নি।

Manual4 Ad Code

অভিযোগ বিষয়ে প্রকল্প সভাপতি শমশেরনগর ইউনিয়ন পরিষদের সদস্য মো. ফজলুর রহমান (দিলদার) বলেন, কাজে কোন অনিয়ম দেখছি না। কাজ নিয়ম মোতাবেক সম্পন্ন হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী সাইফুল আজম জানান, বিষয়টি তার জানা নেই।

Manual8 Ad Code

এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর বলেন, বিষয়টি সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!