হ‌বিগ‌ঞ্জে কুমারী পুজা সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

হ‌বিগ‌ঞ্জে কুমারী পুজা সম্পন্ন

  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
শিশু উৎসা চক্রবর্তী

Manual2 Ad Code

হ‌বিগঞ্জ সংবাদদাতা :: শারদীয় দুর্গাপূজার অষ্টমীতে হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হয়েছে শতবর্ষের ঐতিহ্যবাহী কুমারী পূজা। এ বছর পূজিত হন হবিগঞ্জের চিড়াকান্দি গ্রামের শিশু উৎসা চক্রবর্তী, যিনি শাস্ত্রীয় রীতিতে ‘মালিনী কুমারী’ নামে পূজিত হন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় হবিগঞ্জ রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণে কুমারী পূজা সম্পন্ন হয়।

Manual4 Ad Code

শত বছরেরও বেশি সময় ধরে চলে আসা এ পূজা দেখতে জেলার বিভিন্ন স্থান থেকে হাজা‌রো ভক্ত-দর্শনার্থীরা সমবেত হন। কুমারী উৎসা চক্রবর্তীর বয়স ৬ বছর ৮ মাস ১৯ দিন। হবিগঞ্জের দি লার্নিং স্টার একাডেমীর প্রথম শ্রেণির শিক্ষার্থী।পিতা উজ্জ্বল চক্রবর্তী ও মাতা ঋক্তা ভট্টাচার্য।

হাজারো ভক্তের উপস্থিতিতে দেবী দুর্গারূপে সজ্জিত করে মন্ডপে আনা হয় কুমারীকে। পরনে লাল শাড়ি, হাতে শাঁখা, মাথায় ঝলমলে মুকুট আর দু-হাতে পুষ্প নিয়ে তিনি আসনে আসীন হন।
পুজা‌কে ঘি‌রে আইন শৃংখলা বা‌হিনী ছিল তৎপর।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!