ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন 

ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ

  • সোমবার, ৩ আগস্ট, ২০২৬

Manual4 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

Manual7 Ad Code

সুনামগঞ্জের ছাতক উপজেলার সোনালী চেলা এলাকার মরা চেলার কলাবাগান সংলগ্ন নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন, স্থানীয় গ্রামবাসী ও নৌ পুলিশের যৌথ অভিযানে ২২টি অবৈধ ড্রেজার (লিস্টার) মেশিন ও সংশ্লিষ্ট নৌকা জব্দ করা হয়েছে।

Manual6 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে একটি সংঘবদ্ধ চক্র ড্রেজার মেশিন ব্যবহার করে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। বিষয়টি টের পেয়ে সোনাপুর কলাবাগান, নাছিমপুর বাজার এলাকার বালু ব্যবসায়ী ও স্থানীয় গ্রামবাসী ঘটনাস্থলে ছুটে যান এবং বালু উত্তোলনকারীদের প্রতিরোধ করেন। একপর্যায়ে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী ২২টি ড্রেজার মেশিন ও নৌকা আটক করে রাখেন।

Manual1 Ad Code

খবর পেয়ে ছাতক উপজেলা প্রশাসন ও নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জব্দকৃত ড্রেজার ও নৌকাগুলো নিজেদের হেফাজতে নেয়। তবে অভিযানের খবর পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র রাতের আঁধারে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এর ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে, তীরভাঙনের ঝুঁকি বাড়ছে এবং আশপাশের কৃষিজমি, বসতভিটা ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। তারা অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত ২২টি ড্রেজার মেশিন ও নৌকার বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। প্রশাসনের এ অভিযানে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করে অবৈধ বালু উত্তোলন সম্পূর্ণ বন্ধে নিয়মিত নজরদারি জোরদারের আহ্বান জানিয়েছেন।

এব‌্যাপা‌রে ছাতক থানার ও‌সি মিজানুর রহমান এসব ঘটনার সত‌্যতা স্বীকার ক‌রে ব‌লেন নৌ পু‌লিশ এসব ড্রেজার আটক ক‌রেছে। এব‌্যাপা‌রে নৌ পু‌লি‌শের ইনচাজ আনোয়ার হো‌সেনকে একা‌ধিকবার ফোন কর‌লে তি‌নি মোবাইল ধ‌রে‌নি।####

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!