অনলাইনে ছাড়ার ৩ মিনিটের মধ্যে সব টিকিট উধাও বিপাকে সিলেটের ট্রেনযাত্রীরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

অনলাইনে ছাড়ার ৩ মিনিটের মধ্যে সব টিকিট উধাও বিপাকে সিলেটের ট্রেনযাত্রীরা

  • শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

Manual4 Ad Code
এইবেলা, কুলাউড়া :: ১০দিন আগে সকাল ৮টায় টিকিট অবমুক্ত করে রেলবিভাগ। কিন্তু মাত্র ৩ মিনিটের ব্যবধানে সব ট্রেনের সব টিকিট উধাও হয়ে যায়।

প্রবাসী আতিকুর রহমান জানান, আগামী ১০তিনি কর্মস্থলে ফিরে যাবেন। কিন্তু ০১ অক্টোবর সকালে তিনি অ্যাপসে ঢুকে সকল টিকিট শূন্য দেখতে পান। এখন কিভাবে ঢাকা পৌঁছবেন সেই টেনশনে আছেন।

Manual3 Ad Code

সাউথ ইষ্ট ব্যাংকের অ্যাসিসট্যান্ট ম্যানেজার সুয়েবুর রহমান সহযাত্রীসহ জরুরি প্রয়োজনে ঢাকা যাবেন। ব্ল্যাকারের দ্বারস্থ হয়েও কোন লাভ হয়নি। ব্যবসায়ী হারুন আহমদ ডাক্তার দেখাতে ঢাকা যাবেন কালনী এক্সপ্রেসে। ব্ল্যাকারের কাছ থেকে সাড়ে ৩৫০ টাকার টিকিট কিনেছেন এক হাজার টাকায়।
‘টিকিট যার ভ্রমন তার’ না হওয়ায় জরিমানার আশঙ্কা রয়েছে। টিকিট নিয়ে গোটা সিলেটের মানুষ এখন বিরক্ত। একদিকে অনলাইনে টিকিট মেলেনা। অন্যদিকে ব্ল্যাকারদের কাছ থেকে টিকিট নিয়ে ঢাকার কমলাপুর স্টেশনে হতে হয় হয়রানির শিকার। এ নিয়ে ট্রেন যাত্রীদের ক্ষোভের শেষ নেই।

অন্যদিকে কালোবাজারিরদের কাছ থেকে টিকিট অতিরিক্ত টাকা দিয়ে সংগ্রহ করেও প্রতারিত হতে হয়। এক টিকিট এডিটের মাধ্যমে একাধিক যাত্রীর কাছে বিক্রয়। শিশুদের টিকিট এডিট করে প্রাপ্তদের বানিয়ে বিক্রি। যার ফলে কমলাপুর রেলওয়ে স্টেশনে নেমে চেকিংয়ে জরিমানা প্রদাণ করতে হয় অনক যাত্রীকে।

Manual6 Ad Code

কুলাউড়া জংশন স্টেশনের মাস্টার রোমান আহমদ জানান, কুলাউড়া জংশন স্টেশনের মাস্টার রোমান আহমেদ জানান তিনি নিজের প্রয়োজনে একদিন টিকিট কাটতে গিয়ে ব্যর্থ হয়েছেন। বিষয়টি নিয়ে তিনিও হতবাক। এটা কি করে সম্ভব? ##

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!